April 2026 - Page 217 of 244 - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 :আজ দলে নেই হার্দিক, দিল্লির বিরুদ্ধে চাপে মুম্বই!

কলকাতা : দল মাঠে খেলছে। কিন্তু, তিনি, অধিনায়ক দলে নেই। হঠাৎ কী হল হার্দিকের? আইপিএলে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিপক্ষে দিল্লি। কিন্তু হার্দিক পান্ডিয়া ছিটকে গেলেন ম্যাচ থেকে। প্রথম ম্যাচেই কলকাতাকে হারিয়েছে মুম্বই। ২২০ রান তাড়া করতে নেমে সফলভাবে রান তাড়া করে ফেলেছিল মুম্বই। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমর্থকদের […]

Home

Bhabanipur: ওসি থেকে সার্জেন্ট, ভবানীপুরের ঘটনায় একসঙ্গে সাসপেন্ড চার অফিসার

কলকাতা: ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের একাধিক পুলিশ অফিসার ও প্রশাসনিক আধিকারিকদের বদলি করেছে নির্বাচন কমিশন। আর এবার ভবানীপুরে পরপর চার অফিসারকে সাসপেন্ড করা হল। ওসি থেকে ট্রাফিক সার্জেন্টকে সাসপেন্ড করা হয়েছে শনিবার। গত বৃহস্পতিবার অমিত শাহের উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে, তার জেরেই কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। […]

Home

রাহুলের পাশাপাশি জিতু কমলের ছবিতেও ফুলের মালা! বিস্ফোরক অভিনেতা

তালসারিতে শুটিং করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্য়ায়ের। এই মৃত্যুর বিচার চেয়ে শনিবার রাস্তায় নেমেছে ইন্ডাস্ট্রির একাংশ এবং আর্টিস্টস ফোরামের বেশ কয়েকজন সদস্য। শনিবার দুপুরে রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় এফআইআরও করেছে আর্টিস্টস ফোরাম। তারপরই জাস্টিস ফর রাহুল-এর মিছিল। টলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে সেখানে হাজির ছিলেন অভিনেতা […]

Home

Nandalal Basu Name: ‘আর ভোট দেব না,বহুবার দিয়েছি’, এবার বাদ গেল নন্দলাল বসুর নাতির নাম

বীরভূম: ভারতীয় সংবিধানের মূল পান্ডুলিপি অলঙ্করণ করেছিলেন। ছিলেন খোদ বিশ্বকবি রবীন্দ্রনাথের শিষ্য। ভারতের চিত্রশিল্পের ইতিহাসে অন্যতম নাম তিনি। সেই নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী দীপা সেনের নাম বাদ। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও তাঁদের নাম চূড়ান্ত তালিকায় না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রবীণ দম্পতি। জানা গিয়েছে, ৮৮ বছর বয়সি সুপ্রবুদ্ধ […]

Home

Kaliachak Judges Attack: ‘রাস্তায় কিছু ঘটতে পারে’, আগেই চিঠি দেন বিচারকরা, সেই চিঠি পাননি DM, বিস্ফোরক দাবি

কলকাতা: মালদহের কালিয়াচকে বিচারকদের হেনস্থার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে, এই হেনস্থার ঘটনার সাত দিন আগেই জেলা জজের মাধ্যমে জেলাশাসককে চিঠি দেন বিচারকরা। চিঠির ছত্রে-ছত্রে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিচারকরা। চিঠিতে কী লিখেছিলেন বিচারকরা? সংশ্লিষ্ট চিঠিতে লেখা ছিল, ‘চূড়ান্ত তালিকা প্রকাশের দিন এগিয়ে আসছে। কালিয়াচক-২ বিডিও অফিসের পরিবেশ ক্রমেই স্পর্শকাতর হয়ে উঠছে। […]

Home

নিখোঁজ পরিচালক উৎসবের খোঁজ মিলল? স্ত্রী লিখলেন…

শোকের ছায়া যেন কাটতেই চাইছে না টলিপাড়ায়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর শোক সামলে ওঠার আগেই এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন জনপ্রিয় পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাঁর আর কোনও হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে নিমতা এলাকার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব। দুপুর ২টো […]

Home

শিউরে ওঠার মতো অডিয়ো, ঠিক কী হয়েছিল সেই রাতে

অডিয়োতে শোনা যাচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছেন ওই মহিলা বিচারক। সন্তানের জন্যও আশঙ্কা প্রকাশ করছেন তিনি। বলছেন, “আমার পাইলট কার নেই। দুর্ঘটনায় পড়েছে পাইলট কার। আমি একা একা যাচ্ছি। ওরা ইট-বাঁশ নিয়ে আসছে। আমার কিছু হয়ে গেলে, হাইকোর্ট যেন আমার সন্তানকে দেখে।” কালিয়াচকের ঘটনার দিন রাতে যখন বিচারকরা বাড়ি ফিরছেন, তখন আচমকাই একটি পাইলট কার […]

Home

Raghav Chadha : ‘ঘায়েল হু, ইসিলিয়ে ঘাতক হু’, আপ-কে ‘ধুরন্ধর’ আক্রমণ রাঘবের, তিন অভিযোগ নিয়ে কী বললেন?

নয়াদিল্লি: মাঝে দু’টো দিন। দু’টো ভিডিয়ো মেসেজ। প্রথম ভিডিয়োটি ছিল ‘আম আদমি’-র জন্য। আরেকটা ভিডিয়ো আম আদমি পার্টির উদ্দেশে। কথা হচ্ছে রাঘব চড্ডাকে নিয়ে। তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছে আপ। তারপর থেকেই রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। সংসদে যাতে রাঘবকে বলতে সুযোগ না দেওয়া হয়, তার জন্য আবেদন করেছে আম আদমি পার্টি। […]

Home

মমতার কেন্দ্রে জরুরি বৈঠক, থাকছেন বক্সী-ফিরহাদ

মমতার কেন্দ্র নিয়ে বসছে জরুরি বৈঠক। আজ, শনিবার বিকেলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বাড়িতে বসছে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুরের দায়িত্বে থাকা নেতারা। এতদিন পর্যন্ত ভাগাভাগি করে ভবানীপুরের ওয়ার্ডগুলির দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিম। সদ্য ভবানীপুরের একটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খানকে। তিনিও থাকবেন শনিবারের বৈঠকে। আগামী ৮ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের […]

Home

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর মাথার উপর রহস্যময় ড্রোন, দ্রুত তদন্তের নির্দেশ

মালদহ: ফের শিরোনামে মালদহ। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে আচমকা চলে এল একটি ড্রোন। শনিবার মালতীপুরের সভা সেরে গাজোলের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন, ঠিক সময় আচমকাই তাঁর মাথার উপর দিয়ে ড্রোন উড়ে যায়। এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন মমতা। হেলিকপ্টারের সিঁড়িতে উঠে, হাতে মাইক নিয়ে তিনি বলেন, ‘কারা করছে এসব?’ কয়েকদিন আগেই মালদহের কালিয়াচকে […]