রাহুলের মৃত্যুর এক মাস, প্রিয়াঙ্কা রাহুলকে মিস করেন? শুনেই যা বললেন... - Bengali News | How much does Priyanka Sarcar miss Rahul Banerjee - 24 Ghanta Bangla News
Home

রাহুলের মৃত্যুর এক মাস, প্রিয়াঙ্কা রাহুলকে মিস করেন? শুনেই যা বললেন… – Bengali News | How much does Priyanka Sarcar miss Rahul Banerjee

Spread the love

২৯ মার্চ মৃত্যু হয়েছিল টলিউডের প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিংয়ে গিয়ে মৃত্যুর পর এফআইআর করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুলের মৃ্ত্যুর পর কেটে গেল এক মাস। টলিপাড়ায় রাহুলের প্রিয়জনরা এই বিষয়ে বিভিন্ন পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

রাহুলের অভাব প্রিয়াঙ্কা সরকার অনুভব করছেন? TV9 বাংলার সঙ্গে এক সাক্ষাত্‍কারে প্রিয়াঙ্কা বললেন, ”সবচেয়ে বেশি বন্ধু রাহুলকেই মিস করি। যদি এক কথায় গুছিয়ে বলতে হয়, আমি বলব, আমার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছি। সব কিছুর বাইরে এটা একটা বন্ধুত্বের সম্পর্ক প্রায় ২০ বা ২২ বছরের বেশি সময় ধরে যেটা ছিল।”

সেই সম্পর্কে, কখনও ভালোবাসা, কখনও ঝগড়া, সব কিছুরই সাক্ষী থেকেছেন অনুরাগীরা…প্রিয়াঙ্কা যোগ করলেন, ”আমি বারবার বলেছি, আমার সিনেমা দেখা, বই পড়া, সব কিছু সম্পর্কে জানা, ভাবনা চিন্তা গোছানো, এগুলো সবই শেখা রাহুলের কাছে, ওর প্রভাবে। সেটা কোনওদিন অস্বীকার করতে পারিনি। রাহুল খুব ভালো বন্ধু ছিল, সকলের। এই পরিস্থিতিতে সেটা আরও বেশি করে অনুভব করলাম। যখন হয়তো ঝগড়া, এই-সেই হচ্ছে, তখন হয়তো লোকে ভেবেছে মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু জানে না, আমরা কত গল্প করেছি। একটা ভালো বই, একটা ভালো সিনেমা…এখনও মনে হয়, রাহুলের বেছে দেওয়া চার-পাঁচটা সিনেমা বা সিরিজ দেখা বাকি আছে।

আমার কাজে সবচেয়ে বড় সমালোচক ছিল রাহুল। ওর মত আমার কাছে খুব গুরুত্ব পেত। কিছু মানুষই তো থাকে, যাঁদের মত আমাদের জীবনে বেশি গুরুত্ব পায়। রাহুলের মত, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমি মিস করব। একটা কাজের সত্‍ ফিডব্যাক পাওয়ার সুযোগটা মিস হয়ে গেল।” সামনেই ‘কুহেলি’ ওয়েব সিরিজে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। ১৫মে ‘হইচই’-তে আসছে এই ওয়েব সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *