মুম্বইকে হারিয়ে টানা ৫ ম্যাচে জয় SRH-এর
আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের দুর্দশা যেন কাটছেই না। এক ম্যাচে ব্যাটিং ব্যর্থ, তো অন্য ম্যাচে বোলিং ভেঙে পড়ছে—এই দোলাচলেই ডুবছে হার্দিক পান্ডিয়ার দল। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪৩ রান তুলেও ৬ উইকেটে হেরে বসে মুম্বই, যা তাদের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলল।