ভোটার স্লিপ সযত্নে রেখেছেন অনেকেই - 24 Ghanta Bangla News
Home

ভোটার স্লিপ সযত্নে রেখেছেন অনেকেই

Spread the love

প্রথম পর্বে উত্তরবঙ্গের মতো দ্বিতীয় দফার ভোটে কলকাতার উপকণ্ঠে রাজারহাট–গোপালপুর বিধানসভা কেন্দ্রের অরবিন্দ বয়েজ় হাইস্কুলে এ দিন সকালে ভোটার স্লিপের গুরুত্ব ছিল দেখার মতো। কিছু ভোটারের স্লিপ ভোটকর্মীরা রেখে দিয়েছিলেন। আবার কিছু ভোটারকে স্লিপ দিয়ে দিয়েছিলেন। তা নিয়ে শুরু হয় সমস্যা। যে সব ভোটারের স্লিপ কর্মীরা নিয়ে রেখে দিয়েছিলেন, তাঁরা সরাসরি জওয়ানদের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। সকলে মিলে ফের বুথে ঢুকে পড়েন জমা রাখা স্লিপ প্রিসাইডিং অফিসারের থেকে ফেরত নেওয়ার জন্য। ফলে বেশ কিছুক্ষণ ভোটদান পর্ব গতি হারায়। আবার ভবানীপুরের জয়হিন্দ বুথের ভোটার সোনা ঘোড়ুই বুথের স্লিপ জেরক্সও করে রেখে দিয়েছেন। তাঁর কথায়, ‘ভবিষ্যতে আবার যদি ‘সার’ হয় অথবা এনআরসি, তখন এই ভোটার স্লিপ কাজে লাগতে পারে।’ তেহট্ট, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপ, বাগদা, গলসি, বনগাঁ এবং করিমপুর সহ অনেক বিধানসভার একাধিক বুথে এ দিন একই চিত্র দেখা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *