বড় অশান্তি নয়, উত্তর কলকাতায় সমস্যা সামান্যই - 24 Ghanta Bangla News
Home

বড় অশান্তি নয়, উত্তর কলকাতায় সমস্যা সামান্যই

Spread the love

বুধবার সকাল থেকে আলোচনার কেন্দ্রে ছিল উত্তর কলকাতার শ্যামপুকুর। এই কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মন্ত্রী শশী পাঁজা এবং বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর অনুগামীদের লড়াইকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সকাল সাড়ে দশটা নাগাদ শ্যামপুকুরের ১০০ ও ১০১ নম্বর বুথে ‘স্লো ভোটিং’-এর অভিযোগ তুলে সরব হন বিজেপি প্রার্থী। কমিশনের আধিকারিকদের সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়। এরই মধ্যে পূর্ণিমা বুথ পরিদর্শনে গেলে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁর অভিযোগ, বহিরাগতদের জড়ো করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। শশী অবশ্য প্রতিপক্ষের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘ওয়েবকাস্টিং হচ্ছে, সবটাই দিনের আলোর মতো স্পষ্ট। পরাজয় নিশ্চিত জেনে বিজেপি প্রার্থী নাটক করছেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *