আর কিছুক্ষণের অপেক্ষা! ১১টা বাজলেই প্রকাশ পাবে ICSE ও ISC-র ফলাফল - 24 Ghanta Bangla News
Home

আর কিছুক্ষণের অপেক্ষা! ১১টা বাজলেই প্রকাশ পাবে ICSE ও ISC-র ফলাফল

Spread the love

নয়াদিল্লি: অপেক্ষার অবসান হতে চলেছে৷ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিআইএসসিই (CISCE) বোর্ড তাদের দশম (ICSE) ও দ্বাদশ (ISC) শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করতে …

নয়াদিল্লি: অপেক্ষার অবসান হতে চলেছে৷ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিআইএসসিই (CISCE) বোর্ড তাদের দশম (ICSE) ও দ্বাদশ (ISC) শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করতে চলেছে। চলতি বছর পরীক্ষা শেষ হওয়ার মাত্র এক মাসের মাথাতেই রেজাল্ট প্রকাশ করে নজির গড়তে চলেছে বোর্ড।

সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisceboard.org-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন। রেজাল্ট দেখার পদ্ধতিটি নিচে দেওয়া হল-

  • প্রথমে cisceboard.org ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজে ICSE Result 2026 অথবা ISC Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।
  • নতুন পেজ খুললে ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।
  • সব তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা জরুরি।

একনজরে এ বছরের পরীক্ষার্থী ও বিগত বছরের ফলাফল icse isc result 2026

এ বছর প্রায় ২.৬ লক্ষ পড়ুয়া দশম শ্রেণি এবং ১.৫ লক্ষ পড়ুয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল।

পরীক্ষার সময়সীমা: দশম শ্রেণির পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৬ এপ্রিল।

বিগত বছরের পরিসংখ্যান: ২০২৩ সালেও ৩০ এপ্রিল ফলপ্রকাশ করা হয়েছিল। সে বছর দশম ও দ্বাদশ শ্রেণিতে পাসের হার ছিল যথাক্রমে ৯৯.০৯% এবং ৯৯.০২%। ২০২৪ সালে এই হার ছিল ৯৯.৪৭% (দশম) এবং ৯৮.১৯% (দ্বাদশ)।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *