পন্থের প্রাক্তন প্রেমিকার পোস্ট ঘিরে বিতর্ক, নিজের ভুলে শুধরে নিলেন শ্রেয়সে মুগ্ধ ঈশা
ভুল বুঝে পোস্ট সংশোধন
প্রথমে ঈশা নেগি ক্যাপশনে লেখেন, তার একমাত্র চিন্তা ছিল পাঞ্জাব যেন পয়েন্ট টেব্লের শীর্ষ থেকে না নেমে যায়। অর্থাৎ রাজস্থানের কাছে হারলে পাঞ্জাবের অবস্থান বদলে যেতে পারে, এমন ধারণা ছিল তাঁর। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি সেই অংশটি এডিট করেন এবং পোস্ট ঠিক করে দেন।
ভাইরাল হয়ে যায় আগের ক্যাপশন
তবে ততক্ষণে দেরি হয়ে যায়। সংশোধনের আগের ক্যাপশনটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং শুরু হয় আলোচনা। সব মিলিয়ে, মাঠের লড়াইয়ের পাশাপাশি এ বারের IPL-এর আলোচনায় জায়গা করে নিল একটি ছোট্ট সোশ্যাল মিডিয়া ভুলও, যা মুহূর্তে ভাইরাল হয়ে উঠল ঈশা নেগিকে ঘিরে।