কাব্যদর্শন
নতুন পথের কোনও দরজা থাকে না, থাকে সন্ধান। বাস্তবের পরিসরকে ভাবনায় জারিত করে সেই নতুন পথের সন্ধানে এগিয়ে চলেন কবি। বুনে চলেন নিজের নির্মিত ভাবনার পথ। সেই পথেই তিনি আমন্ত্রণ করেন পাঠককে। শব্দই কবিতার পরিচয়। কিন্তু এই বইয়ের কবিতাগুলিতে ভাব ও দৃশ্যের প্রচলিত অর্থ বোধের দিকে না হেঁটে শব্দদের ভিন্নতর বিন্যাসে তুলে ধরেন কবি। ছোট ছোট পঙক্তির মধ্যে দিয়ে নিজস্ব এক কাব্যদর্শন নির্মাণের চেষ্টা করেন। তাই লাইনগুলি পাঠককে অন্য ভাবে ভাবায়। সেই ভাবনার সঙ্গ দেয় কবিতার সঙ্গে থাকা ছবিগুলি। দৈনন্দিন বাস্তবতা আর তা থেকে মানবমনের মধ্যে হয়ে চলা নানা বিশ্লেষণকে অক্ষরে রূপ দেওয়ার চেষ্টা কবিতাগুলি।
হাতে রইলো ভালোবাসা
রঘুনাথ মুখোপাধ্যায়
গ্রন্থ প্রকাশ। ৫০ টাকা