Panihati Assembly Election: বুথে যেতেই রত্নাকে দেখে তেড়ে এলেন TMC-র লোকজন, বিজেপি প্রার্থীকে দেখে উঠল 'জয় বাংলা' - Bengali News | TMC Give Jay Bangla Slogan to See BJP Candidate Ratna Debnath - 24 Ghanta Bangla News
Home

Panihati Assembly Election: বুথে যেতেই রত্নাকে দেখে তেড়ে এলেন TMC-র লোকজন, বিজেপি প্রার্থীকে দেখে উঠল ‘জয় বাংলা’ – Bengali News | TMC Give Jay Bangla Slogan to See BJP Candidate Ratna Debnath

Spread the love

রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভImage Credit: Tv9 Bangla

শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট

পানিহাটি: বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ। জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের লোকজন বিক্ষোভ দেখালেন তাঁরা। ‘জয় বাংলা’-র থেকে পাল্টা ‘জয় শ্রীরামে’ উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনাস্থলে পৌঁছে যান সিআরপিএফ ও পুলিশ আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে পানিহাটির আদর্শনগর এলাকায়।

বুধবার সকালে বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন রত্না দেবনাথ। অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখ পড়তে হয় তাঁকে। অভিযোগ, রত্না যেতেই তাঁর উদ্দেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পাল্টা ওঠে ‘জয় শ্রীরাম’। এরপর রত্নাদেব নাথ বলেন, “আমি জানি না কী হচ্ছে। আমি বুথ পরিদর্শন করছি জায়গায়-জায়গায়। সেখানেই আমাকে বাধা দিচ্ছে। আমার নির্বাচনী এজেন্টকে মারধর করার চেষ্টা করা হচ্ছে। আমাকে দেখেই জয় বাংলা স্লোগান দিচ্ছে।”

অপরদিকে, তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন, “প্রায় তিরিশ হাজার ভোটে হারবে। বিজেপি হঠাও, বিজেপি গুন্ডা হঠাও, উনি হারবে। হারবে বলেই নিয়ে এসেছে।” এখানে উল্লেখ্য, রাজ্যের যে সকল হাইভোলটেজ কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল পানিহাটি। সেখানে এবার লড়াই করছেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ, সিপিএম-এর কলতান দাশগুপ্ত ও বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *