Howrah Madhya Assembly Election: হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া? – Bengali News | WB Assembly Election 2026: Know about status of Howrah Madhya Assembly
হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র। নানা ভাষা, নানা জাতির বসবাস। ডানপন্থী রাজনীতির আঁতুড়ঘর। ১৯৭৭ সালে বামেরা জিতলেও ১৯৮২ থেকে টানা এই কেন্দ্র জয় লাভ করেন অম্বিকা বন্দ্যোপাধ্যায়। প্রথম চারবার কংগ্রেসের টিকিটে, তারপর তৃণমূল কংগ্রেসের টিকিটে। তবে, ২০০৬ সালে এই আসন পুনরুদ্ধার করে বামেরা। তবে. ২০১১ থেকে ২০২১ পর্যন্ত এই কেন্দ্রে সবুজ আবির ওড়ে। ২০১৩ সালে শেষবার হাওড়া পুরসভায় ভোট হয়। বোর্ড গঠন হয়। মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। নানা জটিলতায় এখনও আটকে রয়েছে নির্বাচন। এর মাঝে একটা বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। বাকি আরও একটা নির্বাচন। কেমন আছেন এই বিধানসভা কেন্দ্রের মানুষরা? কী বলছে ভোটের হাওয়া? শুনে নিন