Hooghly Assembly: শুধু একটু জমায়েতের খবর ছিল, সাঁজোয়া গাড়ি নিয়ে একেবারে হাজির CRPF - Bengali News | Crpf Jawas came with armoured vehicles for Election - 24 Ghanta Bangla News
Home

Hooghly Assembly: শুধু একটু জমায়েতের খবর ছিল, সাঁজোয়া গাড়ি নিয়ে একেবারে হাজির CRPF – Bengali News | Crpf Jawas came with armoured vehicles for Election

Spread the love

সাঁজোয়া গাড়ি নিয়ে হাজির
Image Credit: Tv9 Bangla

হুগলি: নির্বাচনে সাজো-সাজো রব ছিলই। নির্বাচন কমিশনের সৌজন্যে সাজোয়া গাড়িও দেখে নিয়েছে বঙ্গের ভোটার। ব্যান্ডেলে বিজেপি নির্বাচনী অফিসে গোলমালের খবর পেয়ে সেই গাড়ি নিয়ে হাজির হল ফ্লাইং স্কোয়ার্ড সিআরপিএফ। সঙ্গে হাজির পুলিশ।

ব্যান্ডেল জি টি রোডের পাশে বিজেপি নির্বাচনী কার্যালয়ে কর্মীদের ভিড় ছিল।
সূত্রের খবর,পোলিং এজেন্ট কারা হবেন তা নিয়ে কিছু একটা গোলমাল হয়। নির্বাচনে প্রচার পর্ব শেষ হওয়ার পরে সাইলেন্ট মুড চালু হয়েছে। এমন সময় এক জায়গায় অনেক মানুষের ভিড় হয়েছে। এই খবর পেয়ে পৌঁছে যায় সিআরপিএফ পুলিশ। বিজেপি কার্যালয়ে ঢুকে তাঁরা দেখেন এজেন্টদের নিয়ে আলোচনা চলছে।

বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন,”আমাদের বিরোধীরা নানারকম চেষ্টা করছে। এখানে আমাদের কর্মীরা এসেছিল যাঁরা এজেন্ট হবে তাদের অনেক কিছু বুঝিয়ে দিতে হয় সেই কারণে। এখান থেকে টাকা বিলি করা হচ্ছে বলে সম্ভবত তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এ কারণেই পুলিশ সিআরপিএফ এসেছিল তল্লাশি করে তারা কিছুই পায়নি সেই সিজার লিস্ট দিয়ে গেছে। এটা বরং ভালোই হলো। না হলে মিথ্যা রটনা হত।”

সিআরপিএফ কর্মীরা বাইরে বেরিয়ে এসে সাজোয়া গাড়ির উপর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তিতে ভোট দেওয়ার আবেদন করেন। হ্যান্ড বাইকে তারা ঘোষণা করেন, “ভোটদান আপনাদের গণতান্ত্রিক অধিকার। তাই সবাই বুথে গিয়ে ভোট দান করুন। যাকে ইচ্ছা তাকে ভোট দিন। কোনও রকম চাপ ভয় হুমকি কেউ দেখালে সঙ্গে সঙ্গে কমিশনের অফিসারদের জানান। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। ভোটারদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *