Bike Ban in Kolkata: কতক্ষণ বাইক চালাতে পারবেন না, দ্বিতীয় দফার আগে ফের নতুন নির্দেশ হাইকোর্টের - Bengali News | Calcutta High Court division bench order on bike ban for election in West Bengal - 24 Ghanta Bangla News
Home

Bike Ban in Kolkata: কতক্ষণ বাইক চালাতে পারবেন না, দ্বিতীয় দফার আগে ফের নতুন নির্দেশ হাইকোর্টের – Bengali News | Calcutta High Court division bench order on bike ban for election in West Bengal

Spread the love

কলকাতা: বাইকের বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজ, সোমবার থেকেই বাইক মিছিল ও একাধিক বাইক নিয়ে চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। তার আগেই বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ নয়া নির্দেশ দিল।

কী ছিল কমিশনের নির্দেশ?

প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয় কমিশনের তরফে। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকায় বলা হয়, ৭২ ঘণ্টা আগে থেকে কোনও বাইক র‌্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করে কমিশন।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *