Bhangar Bomb Recovery NIA Probe: ভোটের মুখে ভাঙড়ে ফের বোমা উদ্ধার, NIA তদন্তের নির্দেশ শাহর মন্ত্রকের - Bengali News | Bombs Recovered in Bhangar Ahead of Polls, NIA Probe Ordered by Union Home Ministry - 24 Ghanta Bangla News
Home

Bhangar Bomb Recovery NIA Probe: ভোটের মুখে ভাঙড়ে ফের বোমা উদ্ধার, NIA তদন্তের নির্দেশ শাহর মন্ত্রকের – Bengali News | Bombs Recovered in Bhangar Ahead of Polls, NIA Probe Ordered by Union Home Ministry

Spread the love

ফের বোমা উদ্ধার ভাঙড়েImage Credit: TV9 Bangla

শ্রাবন্তী সাহা

ভাঙড়: দ্বিতীয় দফার ভোটের মুখে ভাঙড়ে ফের তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার আবারও ভাঙড় বিধানসভা এলাকায় তাজা বোমা উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায়। এদিকে, গতকাল উত্তর কাশীপুর থানার মাঝেরআইটে তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

গতকাল মাঝেরআইটে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ২৪ ঘণ্টা পর গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ এক তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে মোট নয়টি তাজা বোমা উদ্ধার করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় অশান্তি সৃষ্টি করতে তৃণমূল কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের দাবি, দলকে বদনাম করার জন্য আইএসএফ কর্মীরাই রাতের অন্ধকারে বোমা রেখে গিয়েছে এবং তার দায় তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় উত্তর কাশীপুর থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এনআইএ তদন্তের নির্দেশ-

গতকাল ভাঙড়ে বোমা উদ্ধার নিয়ে এদিন এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে অমিত শাহর মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে। তাই NIA তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আবার ভাঙড়ে পরপর বোমা উদ্ধারের ঘটনায় কড়া বার্তা দিয়েছে কমিশনও। বোমা উদ্ধার নিয়ে রাজ্য পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিল। কমিশন নির্দেশ দিয়েছে, বোমা যারা তৈরি করছে, তাদের গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *