Bayron Biswas: 'সাগরদিঘিতে আমি হারছি...', তৃণমূলের কে কে হারছে, ভোররাতে ভবিষ্যদ্বাণী বায়রন বিশ্বাসের - Bengali News | Sagardighi TMC candidate Bayron Biswas claims he will lost as loadshedding happened inside strong room - 24 Ghanta Bangla News
Home

Bayron Biswas: ‘সাগরদিঘিতে আমি হারছি…’, তৃণমূলের কে কে হারছে, ভোররাতে ভবিষ্যদ্বাণী বায়রন বিশ্বাসের – Bengali News | Sagardighi TMC candidate Bayron Biswas claims he will lost as loadshedding happened inside strong room

Spread the love

মুর্শিদাবাদ: প্রথম দফার ভোট শেষ। আর একটা দফা বাকি। রাজ্য় জুড়ে টানটান উত্তেজনা। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে যে প্রথম দফার ১৫২ আসনের মধ্যে ১১০টি পাবে বিজেপি। এরই মধ্যে আচমকা নিজের আসন নিয়েই ভবিষ্যদ্বাণী করে বসলেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। বললেন, ‘সাগরদিঘিতে আমি হারছি।’

শুধু নিজের কথা নয়, বললেন আরও একাধিক তৃণমূল প্রার্থীর কথা। ক্যামেরার সামনে বায়রন বলেন, “আমি হারছি, জঙ্গিপুরে জাকির সাহেব হারছেন, সামশেরগঞ্জে নূর আলম হারছেন, ফরাক্কাও হারছে, রাজ্যের কথা বলতে পারব না।”

শুক্রবার গভীর রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে শনিবার ভোররাতে ছুটে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। সিসিটিভি এবং বাইরের ক্যামেরা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বলে অভিযোগ তুলে, তীব্র ক্ষোভ প্রকাশ করেন বায়রন। তাঁর দাবি, গভীর রাতে দীর্ঘক্ষণ ধরে আলো বন্ধ ছিল।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *