Suvendu Adhikari: ভোট দিয়ে বেরিয়েই কার উপর ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী? - Bengali News | Suvendu Adhikari claims TMC BLA trying to influence voters - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ভোট দিয়ে বেরিয়েই কার উপর ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী? – Bengali News | Suvendu Adhikari claims TMC BLA trying to influence voters

নন্দীগ্রাম: সকাল থেকেই ময়দানে শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটে অন্যতম হেভিওয়েট প্রার্থী শুভেন্দু। বাড়ি থেকে বেরিয়ে নিজের ভোটটা দিয়েই ময়দানে নেমে পড়েন তিনি। বুথে বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন।

নন্দীগ্রাম বিধানসভার ব্রজমোহন তিওয়ারি হাই স্কুলে যান শুভেন্দু অধিকারী। বেরিয়ে এসে বিএলও-র ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। শুভেন্দু দাবি করেন, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। বেরিয়ে এসে তিনি বলেন, “আমার পরিচিত উনি। ভোটারদের প্রভাবিত করছেন। ভদ্রভাবে বলে এলাম, অভিযোগ যেন না করতে হয়।” পরে হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

নন্দীগ্রামের বাড়নাকচিরা বুথে গিয়ে তিনি জানান, ১৭৫ জন হিন্দু ভোটারকে হুমকি দেওয়া হয়েছিল আগেরবার।

শুভেন্দু অধিকারী আরও বড় অভিযোগ তোলেন। তাঁর দাবি, হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে শুভেন্দু প্রশ্ন করেন, খুনে অভিযুক্তরা কীভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছেন? এনআইএ তদন্তে অভিযুক্ত সাহাবুদ্দিন কীভাবে ঘুরে বেড়াচ্ছেন, প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, এই সাহাবুদ্দিন হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *