ভোটের দু’দিন আগে অগ্নিগর্ভ দাঁতন। বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকার রাজনৈতিক মহলে। বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থকও হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বাংলার শাসকদল।