রাহুলের মৃত্যুর ২২ দিন পর আচমকা পোস্ট শ্বেতার, কী লিখলেন অভিনেত্রী? - Bengali News | Actress sweta mishra post after 22 days of rahul arunoday banerjees death - 24 Ghanta Bangla News
Home

রাহুলের মৃত্যুর ২২ দিন পর আচমকা পোস্ট শ্বেতার, কী লিখলেন অভিনেত্রী? – Bengali News | Actress sweta mishra post after 22 days of rahul arunoday banerjees death

Spread the love

বাইশ দিন কেটে গিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের অকাল মৃত্যুর। এখনও যেন মেনেই নেওয়া যাচ্ছে না, রাহুল নেই। অন্যদিকে, তালসারিতে শুটিং করতে গিয়ে কীভাবে রাহুলের সঙ্গে দুঘর্টনা ঘটল, তা নিয়েও তদন্ত চলছে। এরই মাঝেই সোশাল মিডিয়ায় মাঝে মধ্য়েই উঁকি মারছে একটি প্রশ্ন, তালসারিতে সেদিন রাহুলের সঙ্গে জলে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্রও। পুরো ঘটনায়, নানা মানুষ নানা কথা বললেও, রাহুলের মৃত্যু নিয়ে একটিও কথা বললেননি শ্বেতা। এমনকী, সেদিন তালসারির শুটিংয়ে ঠিক কী ঘটেছিল, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী তবে এবার রাহুলের মৃত্যুর বাইশ দিন পর সোশাল মিডিয়ায় পোস্ট দিলেন শ্বেতা।

কী লিখলেন অভিনেত্রী?

শ্বেতা তাঁর সোশাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করেছেন। একটাতে সাদা পোশাকে, চোখে গোল চশমা পরে, গালে হাত দিয়ে বসে আছেন শ্বেতা। সেই ছবির ক্যাপশনে শ্বেতা লিখলেন, ”তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনম্মন্য বোধ করাতে পারে না।” এবং সঙ্গে প্রোফাইল ছবিও বদলেছেন শ্বেতা। যেখানে দেখা গিয়েছে, পাহাড়ের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

রাহুল অরুণোদয় মৃত্য়ুর পর অবশেষে রাহুলের সঙ্গে ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছিলেন শ্বেতা। লিখছিলেন, ভালো থেকো। তারপর আর সেভাবে সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি তাঁকে। এবার রাহুলের মৃত্যুর বাইশ বছর পর শ্বেতার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় রাহুলের। সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পুলিশি রিপোর্টে জানা গেলেও, এর নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও আগাম অনুমতি ছাড়াই সেই বিপদসঙ্কুল এলাকায় শুটিং চালাচ্ছিল। এই বেআইনি পদক্ষেপ এবং শুটিং সেটে নিরাপত্তার চরম অভাবকেই রাহুলের মৃত্যুর মূল কারণ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা ও আর্টিস্টস ফোরামের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *