'যা চেয়েছিলাম, সেটাই হল...', খুশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় - Bengali News | Lawyer Kalyan Banerjee reacts on Supreme Court order on SIR - 24 Ghanta Bangla News
Home

‘যা চেয়েছিলাম, সেটাই হল…’, খুশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় – Bengali News | Lawyer Kalyan Banerjee reacts on Supreme Court order on SIR

Spread the love

২১ ও ২৭ তারিখের মধ্যে নামের নিষ্পত্তি হলে ভোটার তালিকায় নাম তোলা যাবে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে রাজ্যের তরফে একাধিকবার সওয়াল করা হয়েছে। আজ রায় বেরনোর পর খুশি কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমরা যা চেয়েছিলাম সেটাই হল। খুবই ভালো হয়েছে এটা। আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ।” তাঁর দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে বাংলায় ভোটারের নাম কাটা হয়েছে, তা বেনজির। অন্যদিকে বিজেপি বলছে, মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে চাইছে, সেভাবে ভোট করাক, দরকার হলে পুরনো ভোটার তালিকা ধরে ভোট হোক, তাহলেও তৃণমূল আর ক্ষমতায় আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *