ভোটের মুখে বড় সিদ্ধান্ত নেত্রীর, পাইপ লাইনে কি আরও অনেকে? – Bengali News | Councillor changed party left TMC joined BJP
শিক্ষা দুর্নীতি ইস্যুতে প্রতিবাদ করে ভোটের মুখে দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলর। প্রশ্ন উঠেছে পাইপ লাইনে কি আরও অনেকে আছেন? তৃণমূল পরিচালিত পৌরসভায় এবার থাবা বসাল বিজেপি। হলদিবাড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন মহিলা কাউন্সিলর পূরবী রায় প্রধান।
সম্প্রতি দল বদল করেন মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। বিজেপির রাজ্য দফতরে গিয়ে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শমীক ভট্টাচার্যের হাত থেকে দিন কয়েক আগে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন অর্ঘ্য। এবার স্বামীর পথ ধরে তৃণমূল ছাড়লেন অর্ঘ্য জায়া পূরবী। বুধবার রাতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপী গোস্বামীর হাত থেকে পদ্ম পতাকা গ্রহণ করেন পূরবী।