TMC Candidate Affidavit Controversy: কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী - Bengali News | Allegations of False Affidavit Against TMC Candidate in Medinipur; BJP Demands Nomination Cancellation - 24 Ghanta Bangla News
Home

TMC Candidate Affidavit Controversy: কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী – Bengali News | Allegations of False Affidavit Against TMC Candidate in Medinipur; BJP Demands Nomination Cancellation

Spread the love

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ। তা নিয়েই বিতর্ক রাজনীতিক আঙিনায়। মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিজেপি। নির্বাচন কমিশনে জমা হয়েছে লিখিত অভিযোগ। সুর চড়িয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। বিজেপি প্রার্থীর অভিযোগ, সুজয় হাজরা নিজে একটি পার্টনারশিপ ফার্মে লাভজনক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু হলফনামায় তিনি দাবি করেছেন তাঁর কোনও ব্যবসা নেই। অভিযোগ, আয়ের হিসেবের ক্ষেত্রেও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *