IPAC Director Arrest: কয়লা পাচার মামলায় গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত - Bengali News | ED arrests IPAC director Vinesh Chandal - 24 Ghanta Bangla News
Home

IPAC Director Arrest: কয়লা পাচার মামলায় গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত – Bengali News | ED arrests IPAC director Vinesh Chandal

Spread the love

কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার ভিনেশ চান্ডেল। তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি। গত ২ এপ্রিল ভিনেশের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল। ইডির তরফে দাবি করা হয়েছে, ভিনেশের বাড়িতে তল্লাশির পরও তাঁদের তদন্ত প্রক্রিয়া চলছিল। সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই তথ্যের উপর ভিত্তি করেই এই গ্রেফতারি বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। গভীর রাতেই তাঁকে দিল্লির পাতিয়ালা কোর্টের বিচারকের বাড়িতেই চলে শুনানি। ভোর পর্যন্ত শুনানি হয়। ভিনেশকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *