Sandeshkhali News: বাক্সের ভিতর থেকে উদ্ধার হল ৩ বছরের শিশু ও তাঁর মায়ের পোড়া দেহ - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali News: বাক্সের ভিতর থেকে উদ্ধার হল ৩ বছরের শিশু ও তাঁর মায়ের পোড়া দেহ

Spread the love

Sandeshkhali News: বাক্সের ভিতর থেকে উদ্ধার হল ৩ বছরের শিশু ও তাঁর মায়ের পোড়া দেহ

সন্দেশখালি: হাড়হিম ঘটনা সন্দেশখালিতে। তিন মাসের শিশু ও মায়ের দগ্ধ দেহ উদ্ধার হল বাক্সের মধ্যে থেকে। প্রাথমিকভাবে অনুমান, ছোট শিশুর গায়ে আগুন লাগিয়ে পরে নিজে আত্মঘাতি হয়েছেন মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার মণিপুর গ্রামের ঘটনা। জানা যাচ্ছে, মৃতের নাম সুনিতা মাইতি (৩৫)। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন সুনিতা। অভিযোগ, শনিবার রাতে রোজের মতো খাবার খেয়ে সুনিতার স্বামী বিপ্লব মাইতি ঘুমিয়ে পড়েন। ভোর চারটে নাগাদ ঘুম ভাঙে তাঁর। তখন দেখেন স্ত্রী এবং সন্তান কেউ নেই। দ্রুত দৌড়ে উপরের ঘরে গিয়ে দেখতে পান একটা বাক্সের মধ্যে রয়েছেন সুনিতা ও তাঁদের কোলের সন্তান। দু’জনেই আগুনে পুড়ে দগ্ধ হয়ে গিয়েছেন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁদের। স্থানীয় বাসিন্দারা এরপর তাঁদের উদ্ধার করে খুলনা গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। কীভাবে তাঁদের মৃত্যু হল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় ওই মহিলার স্বামীকে আটক করেছে সন্দেশখালি থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *