MI vs RCB IPL 2026 Live Score: ঘরের মাঠে হার্দিকের অগ্নিপরীক্ষা, বদলের ম্যাচে প্রতিপক্ষ বিরাটরা!

আজ ওয়াংখেড়েতে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে আরসিবি। আজ সেই ম্যাচে নজরে থাকবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচ মানেই নজর ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের দিকে। আইপিএলের বেশ কতগুলি ম্যাচ হয়ে গেলেও এখনও উইকেট পাননি বুমরা। ৩ ম্যাচে বিরাট করেছেন ১২৯ রান, রোহিত ১১৮ রান। তিন ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে মুম্বই। সেখানে দুটি জয় পেয়েছে আরসিবি।