MI vs RCB Indian Premier League Match Preview: ওয়াংখেড়েতে আজ মুখোমুখি ‘রো-কো’, বুমরার ফর্ম নিয়ে চিন্তাহীন পোলার্ড! - 24 Ghanta Bangla News
Home

MI vs RCB Indian Premier League Match Preview: ওয়াংখেড়েতে আজ মুখোমুখি ‘রো-কো’, বুমরার ফর্ম নিয়ে চিন্তাহীন পোলার্ড!

Spread the love

MI vs RCB Indian Premier League Match Preview: ওয়াংখেড়েতে আজ মুখোমুখি ‘রো-কো’, বুমরার ফর্ম নিয়ে চিন্তাহীন পোলার্ড!

কলকাতা : গত ম্যাচে বৈভব ও ধ্রুব জুয়েলের ব্যাটের কাছে হারতে হয়েছে দলকে। সেই নিয়ে বিন্দুমাত্র চিন্তায় নেই আরসিবি দল। আজ ওয়াংখেড়েতে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে আরসিবি। আজ সেই ম্যাচে নজরে থাকবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচ মানেই নজর ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের দিকে। আগের ম্যাচে আরসিবি হারলেও মন জয় করেছেন কোহলি। বৈভবের টুপিতে কোহলি লিখেছেন,”ডিয়ার বৈভব, ওয়েল ডান!” এর পরেই আপ্লুত বৈভব সূর্যবংশী। কিন্তু আজ বৈভবকে ভুলে আরসিবির নজরে রাখা উচিত মুম্বইকে।

আইপিএলের বেশ কতগুলি ম্যাচ হয়ে গেলেও এখনও উইকেট পাননি বুমরা। এই নিয়ে একটুও চিন্তিত নয় মুম্বই ম্যানেজমেন্ট, বুঝিয়ে দিলেন কায়রন পোলার্ড। মুম্বই-এর ব্যাটিং কোচ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন,”কখনও কখনও আক্রমণের মূল উপায় হল ডিফেন্স। বুমরার উইকেট না পাওয়া নিয়ে বিশেষ আমল দিচ্ছি না। বল যদি ১০০ মাইল গতিবেগে মাঠের বাইরে যায়, তাহলে হয় না। আপনি কখনওই আগুন দিয়ে আগুনের মোকাবিলা করতে সম্ভব নয়। আমরা এসব নিয়ে চিন্তিত নয়।” ৩ ম্যাচে বিরাট করেছেন ১২৯ রান, রোহিত ১১৮ রান। তিন ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে মুম্বই। সেখানে দুটি জয় পেয়েছে আরসিবি।

আজকে মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবির কপালে ভাঁজ থাকবে বোলিং নিয়ে। এর মধ্যেই ৩ ম্যাচে মার খেয়েছে বোলিং। গত ম্যাচে অভিনন্দন সিং ৫৪ রান দিলেও উইকেট পাননি। আজ রায়ান রিকলটন, হার্দিক, তিলককে বড় রান করা থেকে প্রতিরোধ করতে হবে আরসিবিকে। নাহলে বড় রান তুললে চাপ বাড়বে আরসিবির। বেশ কয়েকটি ম্যাচ ধরেই বড় রান করতে ব্যর্থ হচ্ছেন ফিল সল্ট। আরসিবির ব্যাটিং গভীরতা প্রচুর কিন্তু মুম্বইয়ের বোলিংও নেহাত ফেলনা নয়। আরসিবিতে রয়েছেন টিম ডেভিড, রোমারিও শেপার্ড, জেকব বেথেলের মতো পিঞ্চ হিটাররা, যাঁরা যেকোনও সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

গতবছর আরসিবির বিরুদ্ধে একটিই ম্যাচ খেলেছিল মুম্বই। সেই ম্যাচ কোহলিরা জিতেছিলেন ১২ রানে। আজ আবার ওয়াংখেড়েতে মুখোমুখি দুই দল, মুখোমুখি রো-কো। আজ নজরে থাকবেন দুই তারকা এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুম্বই সমর্থকরা গতবছরের বদলা চাইছেন। আজ আদৌ আরসিবি তৃতীয় জয় পাবে কিনা, সেই দিকে নজর থাকবে দুই দলের সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *