জাল সার্টিফিকেট দিয়েছেন তৃণমূল প্রার্থী? অভিযোগ করল বিজেপি - 24 Ghanta Bangla News
Home

জাল সার্টিফিকেট দিয়েছেন তৃণমূল প্রার্থী? অভিযোগ করল বিজেপি

Spread the love

ভোটের আগেই তুমুল তরজা। মনোনয়নে জাল শংসাপত্র দাখিল করার অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। সিতাইয়ের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির প্রার্থী বেশ কিছু নথিও দেখিয়েছেন, যা জমা দেওয়া হয়েছে প্রমাণ হিসাবে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে সঙ্গীতা রায় তাঁর স্বামী হিসাবে জগদীশ বসু বাসুনিয়ার নাম উল্লেখ করেছিলেন। এবার তিনি হলফনামায় বাবার নাম উল্লেখ করেছেন। স্বামীর নাম নেই। তফশিলি শংসাপত্র অনলাইনেও দেখাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *