Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED, নাকতলার বাড়ি ঘিরে ফেলল সেন্ট্রাল ফোর্স

কলকাতা: ভোটের মুখে ফের রাজ্যে তৎপর হয়েছে ইডি। গত কয়েকদিন ধরে রেশন দুর্নীতির তদন্তে তল্লাশি চলছে জায়গায় জায়গায়। আর শনিবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় সংস্থা। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। এবার ফের কেন ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নাকতলার বাড়িতে পৌঁছে যান। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।
ইডি সূত্রে খবর, এসএসসি-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে ইডি। জানা গিয়েছে, এই মামলায় মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তাঁকে তিনবার চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রয়োজনে আধিকারিকরা পার্থর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। বারবার গরহাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে পৌঁছেছে ইডি।
জানা গিয়েছে, বাড়িতে তল্লাশির পাশাপাশি পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সবিস্তারে আসছে…