RBI Online Payment Rules: ১০ হাজারের বেশি পাঠালেই আটকে যাবে টাকা! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম আনছে RBI? - 24 Ghanta Bangla News
Home

RBI Online Payment Rules: ১০ হাজারের বেশি পাঠালেই আটকে যাবে টাকা! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম আনছে RBI?

Spread the love

RBI Online Payment Rules: ১০ হাজারের বেশি পাঠালেই আটকে যাবে টাকা! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম আনছে RBI?

নয়া দিল্লি: আধুনিক সময়ে অনলাইনই ভরসা। লেনদেনের ক্ষেত্রে অনেকেই সম্পূর্ণভাবে গুগল পে, ফোনপে-র মতো ইউপিআই পেমেন্ট সিস্টেমের উপরে নির্ভর করেন। তবে অনলাইনে লেনদেন বাড়তেই জালিয়াতিও বাড়ছে। এবার এই অনলাইন জালিয়াতি রুখতেই বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রস্তাব, ১০ হাজার টাকার বেশি অনলাইনে লেনদেন করলে এক ঘণ্টা লেনদেন আটকে থাকবে। অর্থাৎ যাকে টাকা পাঠাচ্ছেন, তার কাছে এক ঘণ্টা পর টাকা পৌঁছবে। এই সময়ের মধ্যে গ্রাহকরা চাইলে লেনদেন বাতিলও করতে পারবেন।

আরবিআই-এর প্রস্তাব অনুযায়ী, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ১০,০০০ টাকার বেশি লেনদেন করলে, সেই লেনদেনে ১ ঘণ্টা বন্ধ রাখা হবে। এই সময়টুকু গ্রাহকদের লেনদেন নিয়ে ভাবনাচিন্তার জন্য দেওয়া হবে। গ্রাহকরা যদি কোনও সন্দেহজনক লেনদেন দেখেন, তাহলে এক ঘণ্টার মধ্যে তা আটকে দিতে পারবেন।

প্রস্তাবে আরও বলা হয়েছে যে গ্রাহক চাইলে কিছু বিশ্বস্ত ব্যক্তিকে, যারা তাঁর আস্থাভাজন, তাদের হোয়াইট লিস্টে যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে তাদের উপরে এই নিয়মটি প্রযোজ্য হবে না। অর্থাৎ তাদের অ্যাকাউন্টে টাকা পাঠালে, তা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।

আরবিআই জানিয়েছে যে বড় অঙ্কের লেনদেনেই সবচেয়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই এই পদক্ষেপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতারকরা নানাভাবে চাপ তৈরি করে, গ্রাহক তখন টাকা পাঠাতে বাধ্য হন। ইউপিআই-র মতো সিস্টেমে টাকা ফেরত পাওয়া কঠিন। তাই এই ১ ঘণ্টার সময়সীমার ভাবনা। এতে ট্রানজাকশন বাতিল করার সুযোগ পাওয়া যাবে।

প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষার জন্যও বিশেষ চিন্তাভাবনা করা হয়েছে। প্রবীণ নাগরিকদের অ্য়াকাউন্টে ৫০ হাজার টাকার বেশি লেনদেন হলে, সেক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তির অনুমোদনের প্রয়োজন পড়বে। বছরে ২৫ লক্ষ টাকার বেশি লেনদেন হলে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টাকা আটকে যাবে।

সহজ কথায় বলতে গেলে, এবার থেকে অনলাইন পেমেন্টে কিল সুইচ থাকবে। গ্রাহকরা এক ক্লিকেই সমস্ত ডিজিটাল পেমেন্ট বন্ধ করতে পারবেন। এই ফিচার আনা উচিত কি না, তা নিয়ে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলিকে আগামী ৮ মে-র মধ্যে মতামত দিতে বলা হয়েছে। মতামতের ভিত্তিতেই নিয়ম কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *