Ration Scam Case: বাংলাদেশে পাচার হত রেশনের গম! রাজ্যজুড়ে ১৫ জায়গায় তল্লাশি অভিযান ইডির - 24 Ghanta Bangla News
Home

Ration Scam Case: বাংলাদেশে পাচার হত রেশনের গম! রাজ্যজুড়ে ১৫ জায়গায় তল্লাশি অভিযান ইডির

Spread the love

Ration Scam Case: বাংলাদেশে পাচার হত রেশনের গম! রাজ্যজুড়ে ১৫ জায়গায় তল্লাশি অভিযান ইডির

কলকাতা :ভোটের মুখে ফের সক্রিয় ইডি। রেশন দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আজ সকাল থেকে মোট ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি জামিনে মুক্ত। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দায়ের হওয়া একটি দুর্নীতি মামলার তদন্তে নেমেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ইডির নজরে রয়েছেন একাধিক প্রভাবশালীও।

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চলছে। কলকাতার পোদ্দার কোর্ট ও
মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পোদ্দার কোর্টে একটি সংস্থার অফিস রয়েছে। একই ঠিকানায় প্রায় চার থেকে পাঁচটি অফিস রয়েছে, সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

ইডি সূত্রে খবর, বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। নজরে ১২ জনের বেশি রফতানিকারক। অভিযোগ, সরকার থেকে আটা মিল গুলিকে রেশনের আটা তৈরির জন্য যে গম পাঠানো হত, সেই গমের বস্তা চুরি করে পাচার হত বাংলাদেশে। উত্তর ২৪ পরগনায় এফ আইআর দায়ের হয়। তারই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা।

 

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *