BSNL Temporary Workers Protest: ভোটের মুখে বসে গেলেন BSNL-র প্রায় ৩০০ অস্থায়ী কর্মী, ব্যাপক বিক্ষোভ দুর্গাপুরে - 24 Ghanta Bangla News
Home

BSNL Temporary Workers Protest: ভোটের মুখে বসে গেলেন BSNL-র প্রায় ৩০০ অস্থায়ী কর্মী, ব্যাপক বিক্ষোভ দুর্গাপুরে

Spread the love

BSNL Temporary Workers Protest: ভোটের মুখে বসে গেলেন BSNL-র প্রায় ৩০০ অস্থায়ী কর্মী, ব্যাপক বিক্ষোভ দুর্গাপুরে

দুর্গাপুর: ভোটের মুখে বড় ধাক্কা। কাজ থেকে বসিয়ে দেওয়া হল রাজ্যের প্রায় তিনশো অস্থায়ী কর্মীকে। প্রতিবাদে ভারত সঞ্চার নিগম লিমিটেডের অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভে কর্মীরা। ঘটনায় জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলেও। সবাইকে স্থায়ী করতে হবে এই দাবিতে সরব হলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

বুধবার দুপুরে দুর্গাপুরে বিএসএনএলের অফিসের ভেতর অবস্থান বিক্ষোভ শুরু করেন ২৫ জন কর্মহারা অস্থায়ী শ্রমিক। তাঁদের দাবি, বিএসএনএলের বিদুৎ দফতরে তাঁরা কাজ করতেন। চলতি মাসের ১ তারিখ মৌখিকভাবে তাঁদের বলা হয় কাজে না আসার কথা। তারপর থেকেই তারা কর্মহারা। আর বহাল করা হয়নি।

বিক্ষুদ্ধ শ্রমিকরা বলছেন, কর্তৃপক্ষেল কাজে জবাব চাইতে গেলেও তাঁরা কোনও উত্তর দিচ্ছে না। কোনও উপায় না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা অবস্থান বিক্ষোভের পথে হাঁটেন। কর্মচ্যুত ঠিকা কর্মী সুবীর সরকারের অভিযোগ, সংস্থার আধিকারিকরা বলছেন বিএসএনএল ক্ষতির মুখে সেই জন্যই এই সিদ্ধান্ত। এর বেশি তাঁরা কিছু বলতে চাইছে না। কিন্তু এখন তাঁরা কী করবেন তা বুঝতে পারছেন না। কীভাবেই বা সংসার চলবে তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না। 

ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। তিনি বলছেন, “সকলকেই স্থায়ী করা দরকার। রাজ্য সরকারের হোক বা কেন্দ্রীয় সরকারের, যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছে তাঁদের সকলকেই স্থায়ী করা দরকার।” সুর চড়িয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। ঠিকা কর্মীর পাশে দাঁড়িয়ে বলছেন “ওরা যখন তখন যে কাউকে কাজ থেকে বসিয়ে দিচ্ছে। মানুষকে সমস্যাই ফেলছে কর্মচ্যুত করে দিচ্ছে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *