West Bengal Weather: পানাগড়-বাঁকুড়ায় এখনই ৪০ ডিগ্রির গরম, দু’দিনেই আমুল বদলে যাবে আবহাওয়া, কী হবে বাংলায়? - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather: পানাগড়-বাঁকুড়ায় এখনই ৪০ ডিগ্রির গরম, দু’দিনেই আমুল বদলে যাবে আবহাওয়া, কী হবে বাংলায়?

Spread the love

West Bengal Weather: পানাগড়-বাঁকুড়ায় এখনই ৪০ ডিগ্রির গরম, দু’দিনেই আমুল বদলে যাবে আবহাওয়া, কী হবে বাংলায়?

কলকাতা: এপ্রিলের শুরুতেই দাপট দেখাচ্ছে গরম। বেলা বাড়তেই উঠছে তেজি রোদ। ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রির ঘরে ঢুকে পড়ল পারদ। চৈত্রেই এমন গরম হলে, বৈশাখে কী হবে? ভয়ে বঙ্গবাসী। আবহাওয়া  অফিস (Weather Office) বলছে, হু হু করে চড়বে পারদ। গরমে এবার নাজেহাল হবে সাধারণ মানুষ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই বাংলার বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে। গতকাল পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ৩৮ ডিগ্রির ঘরে দমদম, ৩৬ ডিগ্রি ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।

আজ, শনিবারও দিনভর উষ্ণ ও আর্দ্র আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলার দিকে বা সন্ধ্যাবেলায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে থাকবে।

আজ কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে শুষ্ক আবহাওয়া থাকবে।  পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দ্রুত হাওয়াবদলের আশা করা হচ্ছে। শনিবার থেকেই পশ্চিমাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামিকাল, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আর বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমার ইঙ্গিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *