আপনি কেমন মানুষ? বলে দেবে আপনার প্রোফাইল পিকচার
Photo- Freepik
ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার একদল গবেষক সম্প্রতি প্রোফাইল পিকচার ও মানুষের চরিত্র নিয়ে একটি গবেষণা চালিয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, আপনি কোন ধরনের ছবি বেছে নিচ্ছেন, তার মধ্যেই লুকিয়ে আছে আপনার স্বভাবের আসল চাবিকাঠি। আপনি কি খুব ভেবেচিন্তে ছবি দেন, নাকি যা পছন্দ হল তা-ই আপলোড করে দেন? উত্তর মিলবে আপনার ছবিতেই। Photo- Freepik
আপনার প্রোফাইল পিকচার কি কোনও 'সেলফি'? গবেষকদের মতে, সেলফি প্রিয় মানুষেরা নিজেদের রূপ নিয়ে অত্যন্ত সচেতন থাকেন। তাঁরা মনে করেন, নিজের সেরা রূপটি কেবল তাঁরাই ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারেন। আবার ফিল্টারের আড়ালে মুখ লুকনো বা গম্ভীর মুখে ছবি দেওয়ার অর্থ হল, আপনি বাকিদের কাছে নিজেকে একটু রহস্যময় করে রাখতে পছন্দ করেন। Photo- Freepik
অনেকেই প্রোফাইল পিকচারে সুন্দর কোনও জায়গার বা নৈসর্গিক দৃশ্যের ছবি রাখেন। এর অর্থ হল, আপনি কেবল ভ্রমণপিপাসু নন, বরং নতুন মানুষের সঙ্গে মিশতেও খুব ভালোবাসেন। আপনি জীবনকে হালকাভাবে নিতে পছন্দ করেন। তবে এর নেপথ্যে অন্যকে কিছুটা 'ঈর্ষান্বিত' করার সুপ্ত বাসনাও কাজ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Photo- Freepik
যদি প্রোফাইল পিকচারটি ঝাপসা বা ব্লার হয়, তবে বুঝতে হবে আপনি নিজের অনলাইন প্রোফাইল নিয়ে একদমই সচেতন নন। আবার ছবি 'ক্রপ' বা কেটে ছোট করে দিলে বোঝা যায়, আপনি নিজের চেহারা বা বর্তমান পরিস্থিতি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন। সমাজমাধ্যমে হয়তো একরকম বাধ্য হয়েই আপনি টিকে রয়েছেন। Photo- Freepik
নিজের ছবির বদলে অন্য কিছুর ছবি (যেমন ফুল, পাখি বা পপ কালচার) ডিপি হিসেবে ব্যবহার করলে তার দু’টি ব্যাখ্যা হতে পারে। হয় আপনি নিজের জীবন নিয়ে অত্যন্ত অখুশি কিন্তু তা কাউকে বলতে চান না, অথবা আপনি জীবন নিয়ে একেবারেই সিরিয়াস নন। এই ধরনের মানুষরা সাধারণত অন্যদের বিভ্রান্ত করতে বেশি ভালোবাসেন। Photo- Freepik
হাসিমুখের ছবি বা ক্যানডিড পোজ আপনার 'কুল' মানসিকতার পরিচয় দেয়। আপনি ঝুটঝামেলাহীন জীবন পছন্দ করেন এবং আপনার সেন্স অব হিউমার বেশ ভালো। তবে হাসিমুখের ছবিটি যদি খুব বেশি সাজানো বা পোজ দেওয়া হয়, তবে বুঝতে হবে অন্যের চোখে নিজের ভাবমূর্তি কেমন, তা নিয়ে আপনি সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন। Photo- Freepik
যাঁরা বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবি বা সঙ্গীর সঙ্গে ছবি দেন, তাঁরা সম্পর্কের খাতিরেই বেঁচে থাকতে চান। বন্ধুদের সঙ্গে ছবি দেওয়া মানে আপনি তাঁদের জীবনের বিশেষ অংশ মনে করেন। আবার সঙ্গীর সঙ্গে ছবি দেওয়ার অর্থ হল, আপনি লোকলজ্জার তোয়াক্কা না করে নিজের পছন্দের মানুষটিকে বিশ্বস্ততার সঙ্গে জনসমক্ষে তুলে ধরতে ভয় পান না। Photo- Freepik







