Mamata Banerjee : ‘NIA আসার আগেই অভিযুক্তদের ধরেছে আমাদের CID’, ফের কমিশনকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হরিরামপুর : কালিয়াচকের ঘটনায় ফের কমিশনকে দুষলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরের সভা থেকে তিনি আরও একবার স্মরণ করালেন, প্রশাসন এখন তাঁর হাতে নেই। কিন্তু, তারপরেও কালিয়াচকের ঘটনায় তৎপর রাজ্য। আজ মালদহে এনআইএ পৌঁছানোর আগেই কালিয়াচক কাণ্ডে মিম নেতাকে গ্রেফতার করেছে সিআইডি। সেই প্রসঙ্গ তুলেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মালদহের ঘটনায় এনআইএ আসার আগেই অভিযুক্তদের ধরেছে আমাদের সিআইডি।” রাজনৈতিক মহল বলছে, অর্থাৎ, ঠারেঠোরে তিনি এটাই বোঝাতে চাইলেন যে কেন্দ্রীয় সংস্থার চেয়ে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কোনও অংশে কম নয়। একইসঙ্গে তাঁর অভিযোগ, মোথাবাড়ি কাণ্ডে ইন্ধন রয়েছে বিজেপি, মিম ও কংগ্রেসের।
বিস্তারিত আসছে…