West Bengal Election 2026 Live: অমিত শাহ ছুড়ছেন ফুল, বিরাট রোড শো করে মনোনয়ন জমা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: অমিত শাহ ছুড়ছেন ফুল, বিরাট রোড শো করে মনোনয়ন জমা শুভেন্দুর

Spread the love

West Bengal Election 2026 Live: অমিত শাহ ছুড়ছেন ফুল, বিরাট রোড শো করে মনোনয়ন জমা শুভেন্দুর

Live Assembly Election 2026 News Updates in Bengali: রাজ্যে এসেছেন অমিত শাহ। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসাবে আগেই মনোনয়ন দাখিল করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন। শুভেন্দু ছাড়াও আরও একাধিক বিজেপি প্রার্থী রোড শো করবেন। শুভেন্দুর মনোনয়ন জমায় উপস্থিত থাকছেন অমিত শাহ।

আজ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন। মালদহেও একটি সভা রয়েছে তাঁর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় জনসভা করবেন।

এ দিকে,মালদহে দফায়-দফায় চলছে বিক্ষোভ। কালিয়াচকের ঘটনার পর আজ ফের সকাল থেকে উত্তপ্ত সেই জেলা। এবার মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে বাড়ছে উত্তেজনার পারদ। “আগে ভোটার, পরে ভোট” স্লোগান তুলে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। আজ নজর থাকছে এই সব খবরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *