Suvendu Adhikari : মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু? - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari : মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?

Spread the love

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুরের প্রার্থী। তার আগে রাসবিহারীর গুরুদ্বারাতে যান বিজেপি নেতা। গুরুদ্বারাতে তাঁকে প্রার্থনা করতে দেখা যায়। শিখ সম্প্রদায়ের বেশ কিছু মানুষ উপস্থিত রয়েছেন। এরপর ভবানীপুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন বিজেপি প্রার্থী। এরপর হাজরা থেকে রোড শো করে তিনি আলিপুর সার্ভে বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁর রোড শো-এ ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, এই রোড শোয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। মনোনয়ন জমার আগে কী কী হল দেখে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *