Firhad Hakim: মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
সকাল সকালই ফিরহাদ হাকিম ও তাঁর কন্যা নামলেন প্রচারে। মর্নিং ওয়াকাদের সঙ্গে দেখা করলেন আলিপুর হর্টিকালচার গার্ডেনে। মুখ্যমন্ত্রীকে জেতানোর জন্য সেখানে উপস্থিত থাকা শিল্পপতি থেকে বিশিষ্টজনদের কাছে আবেদন করলেন। ববি বলেন, “এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসেন। তাই কোনও রাজনৈতিক কথা বলব না।” শুধু প্রত্যেকের সাথে জন সংযোগ করেছেন, আর মুখ্যমন্ত্রীকে জেতানোর কথা বলেছেন। এখানে থাকা লোকজন বলেছেন, যে তৃণমূল এবার ২০৫ আসন নিয়ে সরকার গঠন করবে।