March 2026 - Page 94 of 203 - 24 Ghanta Bangla News
Home

ওপেনিংয়েই কোটি কোটি টাকা? ‘বাহুবলী ২’-কেও কি গোল দেবে ‘ধুরন্ধর ২’?

মাত্র তিন মাস আগেই ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছিল গোটা দেশ। সেই রেশ কাটতে না কাটতেই এবার আসছে সিক্যুয়েল। রণবীর সিং আর আদিত্য ধরের যুগলবন্দি যে বক্স অফিসে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার প্রমাণ মিলেছিল গত ডিসেম্বরেই। ১,৩০০ কোটির গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর’ বুঝিয়ে দিয়েছিল, ‘মাউথ পাবলিসিটি’র জোরে কীভাবে ইতিহাস গড়া যায়। ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর […]

Home

একসময়ের সঙ্গী আজ প্রতিদ্বন্দ্বী, শুভেন্দুকে নিয়ে কী বললেন পবিত্র?

পাঁচ বছর আগে নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী জেতেন, তখন তাঁর সঙ্গী ছিলেন পবিত্র কর। কিন্তু, কে জানত পাঁচ বছর পর সঙ্গীই শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন। এবারও বিজেপি টিকিটে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন শুভেন্দু। ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন। আর নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করল পবিত্র করকে। যিনি মঙ্গলবারই বিজেপি থেকে তৃণমূলে ফেরেন। আর তৃণমূলে ফিরেই ভোটে […]

Home

Medinipur: ভোররাতে গভীর রহস্য দাঁতনে! ধানজমির দিকে তাকিয়েই চমকে উঠলেন গ্রামবাসীরা

দাঁতন: রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার হল ড্রোন। বকখালির পর দাঁতন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় বুধবার ভোররাতে একটি বড় আকারের ড্রোন ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে বিষয়টি। তা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। এলাকাটি ঘিরে তদন্ত শুরু করা […]

Home

IPAC: সুপ্রিম কোর্টে ইডির মামলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন রাজ্যের

এর আগে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে ইডি। হলফনামায় ইডি-র তরফে স্পষ্ট করে বলা হয়, রাজ্য় পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মুখোমুখি সংঘর্ষ এড়াতেই তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় ইডি অফিসাররা, হলফনামায় এমনটাই উল্লেখ করা হয়েছে। এমনকি, কোনও তদন্তকারী সংস্থা কখনওই তল্লাশি চলাকালীন কোনও তৃতীয় ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে এবং জিনিসপত্র নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে […]

Home

নিষিদ্ধ নোরার ‘অশ্লীল’ আইটেম নম্বর! উত্তাল সংসদ

বিতর্কের দাবানল অবশেষে পৌঁছল সংসদে। কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সরকে চুনর তেরি সরকে’ (হিন্দি সংস্করণ)-কে ঘিরে দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্র। বুধবার লোকসভায় দাঁড়িয়ে গানটিকে ‘নিষিদ্ধ’ করার কথা ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গানটির কথা ও দৃশ্যায়নে শালীনতার মাত্রা ছাড়ানোর অভিযোগেই এই সিদ্ধান্ত। সংসদে সমাজবাদী পার্টির […]

Home

ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে, হিংসামুক্ত ভোট কি সম্ভব বাংলায়?

মুর্শিদাবাদের ফরাক্কা থানার ভবানীপুর এলাকায় একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে ফরাক্কা থানার পুলিশ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনা স্থলে রয়েছে পুলিশ। যদিও পুরো বিষয় নিয়ে […]

Home

Trinamool Congress: যোগ দেওয়ার দিনই তৃণমূলে প্রার্থীপদ পেলেন ১৩ জন

কলকাতা: যোগ দেওয়ার দিনই তৃণমূলের টিকিট পেলেন ১৩ জন। সকালে যোগ দিয়েই বিকালে প্রার্থীপদ। যা তৃণমূলের ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। টিকিট পেয়েছেন নন্দীগ্রামের দাপুটে রাজনীতিবিদ পবিত্র কর থেকে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এই পবিত্রই এবার নন্দীগ্রামে শুভেন্দুকে ঠেকাতে তৃণমূলের তুরুপের তাস। তনুশ্রী হাঁসদাও তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। তৃণমূলের এই রদবদল নিয়েই […]

Home

তদন্তের মধ্যে মুখ্যমন্ত্রীর জোর করে ঢোকা সুখকর ছবি নয়, IPAC মামলায় সুপ্রিম পর্যবেক্ষণ

আইপ্যাক মামলায় আবারও সুপ্রিম কোর্টের কাছে সময় চাইল রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়া বেঞ্চে ফের সময় চেয়ে আবেদন জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তাতে সলিসেটর জেনারেল তুষার মেহেতার বক্তব্য, “সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন, “একজন মুখ্যমন্ত্রী যেখানে […]

Home

Basanti: ক্লাসরুম রয়েছে, শিক্ষক নেই! বারান্দাতেই ঠাঁই পড়ুয়াদের

বাসন্তী: রাজ্য সরকারের ভাতার অভাব নেই, ক্লাবগুলোতে পৌঁছচ্ছে মোটা অঙ্কের অনুদান। কিন্তু খোদ সরকারি অনুমোদিত স্কুলেই আজ ব্রাত্য শিক্ষা। ক্লাসরুম থাকা সত্ত্বেও পর্যাপ্ত শিক্ষিকার অভাবে স্কুলের বারান্দায় ঠাঁই হয়েছে শিশুদের। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী ব্লকের নেতাজি শিশু শিক্ষা কেন্দ্র আজ চরম অব্যবস্থার শিকার। স্কুল পরিকাঠামো বলতে যা বোঝায়, তা এখানে কেবল নামমাত্র। বিদ্যালয়ে পঠনপাঠন চলে […]

Home

Drone: যুদ্ধ চলছে ইরানে, ড্রোন পড়ল বকখালিতে!

দক্ষিণ ২৪ পরগনা: ভোটবঙ্গে এখন কড়া নজরদারি। তারমধ্যেই হঠাৎই বাংলার আকাশে একটি রহস্যময় ড্রোন! আর তা নিয়ে ঘনীভূত রহস্য। বকখালি সমুদ্র সৈকতে রহস্যময় ড্রোন উদ্ধার। এলাকায় তীব্র চাঞ্চল্য।  ভোট আবহে বকখালিতে এখন একটু কমই ভিড় হচ্ছে। বুধবার সকালে বকখালির অদূরে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে বুধবার দুপুরে একটি বিশালাকার ড্রোন উদ্ধার হয়। তা ঘিরে […]