March 2026 - Page 79 of 203 - 24 Ghanta Bangla News
Home

LPG Crisis: যুদ্ধের আঁচ ট্রেনযাত্রীদের পাতেও! খাবার নিয়ে IRCTC দিল এই নির্দেশ…

নয়া দিল্লি: যুদ্ধের আঁচ ঢুকে পড়েছে গৃহস্থের রান্নাঘরে। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ভারতেও দাম বাড়ছে এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের। সেই আঁচ থেকে রক্ষা পেল না ভারতীয় রেলওয়ের ক্যাটারিং পরিষেবাও। দেশে এলপিজি সঙ্কটের মাঝে রান্নার পদ্ধতি বদলে ফেলতে নির্দেশ দিল আইআরসিটিসি (IRCTC)। এবার কীভাবে রান্না হবে ট্রেনের যাত্রীদের জন্য? ভারতীয় রেলওয়ের অধীনে সমস্ত ট্রেন ও স্টেশনে […]

Home

West Bengal Weather Update: ছাতা-রেইনকোট রেডি রাখুন, হাতে মাত্র কয়েক ঘণ্টা! তারপরই শুরু হবে বৃষ্টির ভয়ঙ্কর ‘খেলা’

কলকাতা: গরমের এন্ট্রি ঠিকভাবে হল না, তার আগেই দাপট দেখাচ্ছে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জেলায় জেলায় রাতভর বৃষ্টি চলল। বেশ কিছু জায়গায় জল জমেছে। তবে রাতভর এই ঝড়-বৃষ্টিতে সকাল থেকে রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। বেশ একটা হিমেল পরশ রয়েছে। বইছে ঠান্ডা হাওয়া। আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথায় কোথায়, কখন বৃষ্টি হবে, জেনে নিন লেটেস্ট […]

Home

LPG সিলিন্ডার ডেলিভারির সময় সতর্ক থাকুন, আপনাকে ঠকিয়ে দিতে পারে এইভাবে…

নয়া দিল্লি: যুদ্ধের আঁচে জ্বলছে ইরান। পুড়ছে মধ্য প্রাচ্য়ও। আর এই সংঘাতের জেরেই মাথায় হাত মধ্যবিত্তের। তার কারণ ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাত শুরু হতেই বিশ্ববাজারে তেলের সঙ্কট দেখা গিয়েছে। হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে তেল আমদানি অনেকটাই সীমিত হয়ে গিয়েছে। ইরান, ইরাক, কাতারের তেলের ঘাঁটিতে হামলার জেরে তেল উত্তোলনেও প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবেই তেলের সঙ্কট তৈরি হয়েছে। […]

Home

Crude Oil Price Hike: ১০৭ ডলারে পৌঁছে গেল অপরিশোধিত তেলের দাম! এক মাস পর না খেয়ে থাকতে হবে?

নয়া দিল্লি: যুদ্ধের আঁচ ও ঝাঁঝে নাজেহাল মধ্যবিত্ত সাধারণ মানুষ। ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের মাশুল গুনতে হচ্ছে ভাত-ডাল খাওয়া আম আদমিকে। ঘুম উড়িয়েছে রান্নার গ্য়াসের দাম বৃদ্ধি ও সঙ্কট। পেট্রোল-ডিজেলের দামও বাড়ছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়ল। অপরিশোধিত ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেল ফের একবার। এখন ব্যারেল প্রতি […]

Home

Donald Trump on Iran War: ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি চান না ট্রাম্প! এবার কি আরও ভয়ঙ্কর কিছু হতে চলেছে?

ওয়াশিংটন: তিনি নাকি ১১টিরও বেশি দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছেন! কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে বা মধ্যস্থতা করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, এই সংঘাতে ব্য়াকফুটে রয়েছে ইরান (Iran)। তাই ওয়াশিংটন তাদের সামরিক অভিযান বন্ধ করতে প্রস্তুত নয়। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প […]

Home

SIR: প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম থেকে প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ! ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে ট্রাইবুনাল গড়ল কমিশন

কলকাতা: প্রাক্তন বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনালে গঠন হল। ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসু, প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জিতকুমার বাগ, প্রাক্তন প্রধান বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ২৩ জেলার ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি। কারও নাম ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে […]

Home

Supplementary List: কবে বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, জানিয়ে দিল কমিশন

কলকাতা: সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার কমিশন জানিয়ে দিল, সোমবার বিকালে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা। আবার শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভবনা রয়েছে। কমিশন সূত্রে খবর,  ২৭,২৩০০০ নিষ্পত্তি হয়েছে শুক্রবার পর্যন্ত। এক মাসের মধ্যেই আরও দু হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। সুপ্রিম কোর্ট নির্দেশ আগেই স্পষ্ট করে দিয়েছিল, দ্রুত সাপ্লিমেন্টারি […]

Home

DA মিটিয়ে দেওয়া হবে ঘোষণার পরও কলকাতা হাইকোর্টে মামলা কর্মীদের! কেন?

 কলকাতা: পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর হয়নি। এরইমধ্যে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে। বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম নামে একটি সংস্থা। মামলায় দাবি করা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের প্রথম কিস্তির টাকা অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনে দেওয়ার জন্য দাবি […]

Home

Supreme Court : ‘স্ত্রী পরিচারিকা নন, বাড়ির কাজ আপনারও করা উচিত’, স্বামীকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়া দিল্লি : বিয়ের পর স্ত্রী রান্না করে দিতে চায়নি। অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বামী। ডিভোর্সের মামলা করেছিলেন। এবার সেই মামলায় স্বামীকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, রান্নার মতো গৃহস্থের কাজ না করতে চাইলে তাহলে তাঁর আচরণকে কোনওভাবেই নিষ্ঠুরতা বলা যাবে না। একইসঙ্গে শীর্ষ আদালতের বিচারপতি মনে করিয়ে দিয়েছেন, এখন […]

Home

Zomato Food Delivery : অনলাইনে খাবার অর্ডার করবেন? এবার থেকে খসবে অতিরিক্ত টাকা

নয়া দিল্লি : অনলাইনে প্রায়ই খাবার অর্ডার করেন? তাহলে এবার থেকে খরচ বাড়বে আপনাদের। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রভাব ইতিমধ্যেই প্রভাব ফেলেছে বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে ফুড ডেলিভারি সংস্থাগুলি ক্ষতির মুখে পড়েছে। গ্যাস সংকটে বিভিন্ন রেস্তরাঁ বন্ধ হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই অনলাইনে অর্ডারও কমেছে। এই আবহে প্ল্যাটফর্ম ফি বাড়ালো জোম্যাটো। অর্থাৎ এই ফুড ডেলিভারি সংস্থার […]