March 2026 - Page 59 of 203 - 24 Ghanta Bangla News
Home

সংসারে লক্ষ্মীর কৃপা ধরে রাখতে চান? মহিলারা ভুলেও করবেন না এই ৫টি কাজ

সনাতন ধর্মে দেবী লক্ষ্মীকে ধন, ঐশ্বর্য এবং বৈভবের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে গণ্য করা হয়। সপ্তাহের শুক্রবার দিনটি মা লক্ষ্মীর পূজা ও ব্রতের জন্য উৎসর্গীকৃত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নিষ্ঠাভরে মা লক্ষ্মীর আরাধনা করলে ঘর ধন-ধান্যে ভরে ওঠে এবং সেই সংসারে কখনোই আর্থিক অনটন দেখা দেয় না। হিন্দু শাস্ত্রে ঘরের নারী বা কন্যাদের ‘লক্ষ্মীস্বরূপা’ বলা হয়। তাই […]

Home

BJP in Bengal: মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, সাংগঠনিক বৈঠকে কী বার্তা?

কলকাতা: বিজেপির পাখির চোখ বাংলা। মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বৈঠক করবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই নানা জায়গায় অশান্তির ছবি, ক্ষোভের ছবি সামনে এসেছে। এখন এই সব নিয়ে সাংগঠনিক বৈঠকে তিনি কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের। বিজেপি সূত্রে খবর, মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে রাজ্যে […]

Home

RG Kar Hospital: আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

কলকাতা: আরজি কর লিফট কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্ত্রী ছেলেকে কোনওরকমে লিফট থেকে বের করেন দমদমের বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায়। লিফটের সেন্সরে পা দিয়ে বাঁচার মরিয়া চেষ্টাও করেন ওই যুবক। সাহায্য চাইতে থাকেন। ওই অবস্থা দেখেও চাবি দিয়ে খোলা হয়নি লিফট। পুলিশি তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিদ্যুৎ বন্ধ করে লিভারের […]

Home

IPL : মালিকরা ক্রিকেট বোঝেন না…কাকে তোপ দাগলেন ইরফান ?

কলকাতা : আইপিএল শুরু হতে বাকি আর এক সপ্তাহ। এরপরেই মাঠে নেমে পড়বেন কোহলি, ধোনিরা। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আরসিবি। কিন্তু এর মধ্যেই প্রাক্তন দলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরফান পাঠান। গত মরসুমে ফাইনালে জায়গা করে নিয়েছিল পাঞ্জাব। ১৮ বছরে মাত্র ৩ বার প্লে অফ খেলেছে তারা। এরমধ্যে ফাইনাল খেলেছে ২ বার, ২০১৪ ও ২০২৬। […]

Home

Suvendu Adhikari: ভোটার নেমে এসেছে ১ লক্ষ ৬০ হাজারে, ভবানীপুরে জয় নিয়ে কেন আত্মবিশ্বাসী শুভেন্দু?

কলকাতা: পাঁচ বছর আগে ছিল নন্দীগ্রাম। এবার মেগা ডুয়েল ভবানীপুরে। সেই লড়াইয়ের ফল কী হবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। গতকাল আবার ভবানীপুরে তৃণমূলের কর্মিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০ হাজারের বেশি ভোটে জেতাতে হবে। দলের কাউন্সিলর, নেতাদের বাড়ি বাড়ি প্রচারে যেতে বলেছেন। এই আবহে কী ভাবছেন ভবানীপুরে মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী? টিভি৯ […]

Home

Siliguri: প্রাইভেট টিউটরের সঙ্গে প্রেম! আচমকা তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারে রণক্ষেত্র শিলিগুড়ি

শিলিগুড়ি: তরুণীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির গুরুং বস্তি এলাকা। পরিস্থিতি এমনই দাঁড়াল যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাঠে নামতে হল পুলিশকে। ভাঙচুর প্রেমিকের বাড়ি। মাটিতে মিশিয়ে দেওয়া হল বাইক। থমথমে গোটা এলাকা। জানা গিয়েছে, এক যুবক ও ওই তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। যদিও শুরুতে ওই যুবক তরুণীর প্রাইভেট টিউটর ছিলেন। […]

Home

SIR List: প্রসেসিং চলছে, রাতেই বেরচ্ছে লিস্ট, তালিকায় নামের সংখ্যা জানালেন মনোজ আগরওয়াল

কলকাতা: অবশেষে প্রকাশ হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে ঠিকই, তবে এখনও ৬০ লক্ষ নাম রয়েছে বিচারাধীন তালিকায়। কত নাম বাদ পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আর এবার প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে, ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার ওই নামগুলি […]

Home

বৈভব খুব অবাধ্য…কার নিশানায় বিস্ময় বালক ?

কলকাতা : বয়স মাত্র ১৪ হলে কী হবে, এই মুহূর্তেই বিশ্বের কাছে আকর্ষণের কেন্দ্রে রয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করা হোক বা অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫, ১৪ বছরের কিশোর এখন গোটা দেশের কাছেই এক নতুন বিস্ময়। প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করেন বৈভব। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি। কিন্তু এবার অল্পবয়সী বৈভবকে নিশানা […]

Home

আইনি গেরোয় ‘ধুরন্ধর ২’, ভোটের মুখে কি নিষিদ্ধ হবে রণবীরের ছবি?

মুক্তির মাত্র পাঁচ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটির গণ্ডি পেরিয়ে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2)। রণবীর সিংয়ের এই ব্লকবাস্টার সিক্যুয়েল একদিকে যেমন দক্ষিণী ছবির একচেটিয়া রাজত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, অন্যদিকে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে বিতর্ক। এবার ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘প্রোপাগান্ডা’ বা রাজনৈতিক প্রচারের অভিযোগে আইনি জটিলতায় […]

Home

‘আপনাদের কাছে উৎসব আগে?’, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের

মাত্র ৩৬৬ মিটার লাইনের কাজ বাকি থাকায় সম্পূর্ণ হচ্ছে না কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। রাজ্য়ের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বারবার সংঘাত তৈরি হয়েছে এই নিয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৈঠকে বসেও কোনও লাভ হয়নি। আর এবার সেই ইস্যুতেই রাজ্যকে কার্যত ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, হাইকোর্ট যে সময়সীমা […]