বাংলায় আসা পর্যবেক্ষকদের একাংশ বিজেপি ঘনিষ্ঠ। বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই পর্যবেক্ষকদের বাংলায় পাঠিয়েছে কমিশন। বনগাঁ থেকে বালিগঞ্জ, একাধিক আসনে পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন ব্রাত্য-সায়নীর। ব্রাত্যর খোঁচা, পরিস্থিতি এমন তৈরি হয়েছে, ২৯৪টি আসনে তিনিই প্রার্থী, এমনই বার্তা দিচ্ছেন জ্ঞানেশ কুমার। […]