March 2026 - Page 24 of 203 - 24 Ghanta Bangla News
Home

India LPG Tanker : হরমুজ় পার করে আরও গ্যাস আসছে ভারতে, দু’টি এলপিজি ট্যাঙ্কারকে সবুজ সঙ্কেত ইরানের

নয়াদিল্লি : বন্ধু ভারতের জন্য হরমুজ় প্রণালী খুলে দিয়েছে ইরান। অন্তত সেরকমটাই দাবি করেছেন তেহরানের বিদেশমন্ত্রী। একের পর এক এলপিজি ট্যাঙ্কারও ভারতে প্রবেশ করছে। ইতিমধ্যেই আরও দু’টি এলপিজি ট্যাঙ্কার হরমুজ় পারাপারের অনুমতি পেয়েছে। জানা গিয়েছে, ৯২ হাজার মেট্রিক টনের বেশি গ্যাস আসতে চলেছে ভারতে। ইতিমধ্যেই দু’টি জাহাজ নিরাপদে হরমুজ় পার করেছে বলে খবর। যা সংকট […]

Home

Local Train: আজ রাত ১০.৪০ থেকে হাওড়া লাইনের অনেক লোকাল ট্রেন চলবে না, কবে পরিষেবা স্বাভাবিক হবে?

রিষড়া: সাময়িক ভাবে বন্ধ থাকছে ট্রেন চলাচল। মূলত, আজ রাত ১০টা ৪০ মিনিট  থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল, জানিয়েছে পূর্ব রেল। রিষড়ায় আন্ডারপাসের কাজের জন্য পাওয়ার অফ থাকবে চলবে না ট্রেন। হুগলির রিষড়া শহরের পূর্ব থেকে পশ্চিম পাড়ের যাতায়াতের জন্য একটি রেলগেট আছে। স্টেশনের সামনে সেই রেলগেট পেরিয়ে যেতে ভোগান্তির শিকার হতে […]

Home

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ

কলকাতা: বাংলায় এসে তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন শাহ। শাহর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এখানে ভিক্টিম কার্ডের রাজনীতি খেলেন। কখনও পা ভেঙে ফেলেন, কখনও কপালে পট্টি বেঁধে নেন। কখনও অসুস্থ হয়ে পড়েন, কখনও আবার […]

Home

মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের

তৃণমূলের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ সাংবাদিক বৈঠক করে বাংলায় নিযুক্ত চার পর্যবেক্ষকের বিরুদ্ধে ওই আগে দুর্নীতির অভিযোগ সামনে আনেন। চার জনের ছবি দেখান, তার নীচে লেখা ছিল ‘EXPOSE’। তৃণমূলের অভিযোগের পরে মালদহের চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক পরির্বতন করে দিল নির্বাচন কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় […]

Home

SIR: বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ

কলকাতা: বাংলায় এসে তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনের হোটেল থেকে তৃণমূলের বিরুদ্ধে শাহর এই চার্জশিট পেশ। এসআইআর-এ বাংলার পরিস্থিতি বলতে গিয়ে শাহ বলেন, “অনেক জায়গায় এসআইআর হচ্ছে, কোথাও কোনও জুডিশিয়াল অফিসারের প্রয়োজন পড়েনি। এই নির্বাচনের আবহেই তামিলনাড়ু, কেরলেও এসআইআর হয়েছে। কোনও […]

Home

তৃণমূলের অভিযোগ পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন

তৃণমূলের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ সাংবাদিক বৈঠক করে বাংলায় নিযুক্ত চার পর্যবেক্ষকের বিরুদ্ধে ওই আগে দুর্নীতির অভিযোগ সামনে আনেন। চার জনের ছবি দেখান, তার নীচে লেখা ছিল ‘EXPOSE’। তৃণমূলের অভিযোগের পরে মালদহের চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক পরির্বতন করে দিল নির্বাচন কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় […]

Home

Jhargram: ‘এক রোগ সারাতে হাসপাতালে গেলে, বেঁধে যায় আরেক রোগ’, রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম বিধানসভার বিনপুর হাসপাতাল মোড় থেকে গোলাশুলি পর্যন্ত রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। এই গুরুত্বপূর্ণ সড়কটির উপর অবস্থিত চারটি সরকারি অফিস, ফলে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে এখানে। বিশেষ করে হাসপাতালের রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং নিত্যযাত্রীরা এই ভাঙাচোরা রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও খারাপ […]

Home

Iran-US Conflict : ইরান-আমেরিকা যুদ্ধের এক মাস, কত মানুষের মৃত্যু, খরচ হল কত, জেনে নিন

ওয়াশিংটন ও তেহরান : ২৮ ফেব্রুয়ারি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ ঘনাল। নামল গোলা-বারুদের বৃষ্টি। বুক কাঁপানো মুহুর্মুহু বিস্ফোরণ। আজ ২৮ মার্চ। এক মাস হয়ে গেল, সেই মেঘ কেটে এখনও রোদের দেখা মিলল না। গোলা-বারুদের বৃষ্টি থামার বদলে উত্তরোত্তর বাড়ছে। ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। বরং যুদ্ধের বলি হলেন হাজার হাজার সাধারণ মানুষ। বন্ধ […]

Home

জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?

২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময় এই কেন্দ্রেও ক্ষমতায় বদল হয়। জয়ী হন তৃণমূলের স্বর্ণকমল সাহা। তারপর থেকে ঘাসফুলের দখলেই রয়েছে এন্টালি বিধানসভা আসন। এবার আর এই কেন্দ্রে প্রার্থী হননি স্বর্ণকমল। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর পুত্র স্বর্ণকমল সাহা। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে। সিপিএমের টিকিটে লড়ছেন আব্দুর রউফ। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন […]

Home

SIR Supplementary List: হ য ব র ল! নামই বাদ গিয়েছে, অথচ দায়িত্ব এল ভোটের কাজের

শিলিগুড়ি: ঘেঁটে যেন এক্কেবারে হ য ব র ল। SIR করতে গিয়ে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে কমিশন। কিন্তু তাঁকেই আবার ভোটে থার্ড পোলিং অফিসারের ডিউটি দেওয়া হয়েছে। শিলিগুড়িতে মুন্সি প্রেমচাঁদ কলেজে বাংলা পড়ান জগদীশ রায়। তিনি তৃণমূলের চম্পাসারি গ্রাম পঞ্চায়েত সদস্য। তাঁর দাবি, একদিকে আমার নাম কেটে দিল কমিশন। […]