March 2026 - Page 160 of 203 - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: বেঁধে রাখা হয়েছিল নেশামুক্তি কেন্দ্রে, রাতে যুবককে দেখে শিউরে উঠলেন সবাই

আলিপুরদুয়ার: এক সপ্তাহ আগেই নেশামুক্তি কেন্দ্রে এনে রাখা হয়েছিল। নেশামুক্তি কেন্দ্রে বেঁধে রাখা হত তাঁকে। আর সেখানেই অসমের ওই ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। আটক করা হয়েছে নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। মৃত ব্যক্তির নাম আশরাফুল হক (৩৯)। তিনি অসমের সরকারি কর্মচারী ছিলেন। অসমের গোলকগঞ্জ জেলাশাসকের দফতরের কর্মী ছিলেন। কিন্তু, অতিরিক্ত মদ্যপান করতেন। […]

Home

President Droupadi Murmu: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ নিয়ে এবার আসরে শাহের মন্ত্রক, রিপোর্ট চাইল মুখ্যসচিবের কাছে, বেঁধে দিল সময়ও

কলকাতা: বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ নিয়ে রাজনৈতিক চাপানউতোর গতকাল থেকেই শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে আসরে নামল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাষ্ট্রপতির বাংলা সফরে শনিবার দিনভর কী কী ঘটেছে, প্রশাসন কী করেছে, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। এমনকী, চিঠির উত্তর দেওয়ার জন্য সময়ও বেঁধে […]

Home

Local Train train cancellation: ‘রেলের আগে থেকে ভাবা দরকার ছিল’, গ্রুপ ডি-র পরীক্ষার দিন ট্রেন বাতিলে ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের

হাওড়া: হাওড়া ডিভিশনে মেটেনেন্সের কাজের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন। সময়সূচিও বদলেছে অনেক ট্রেনের। বর্ধমান, ব্যান্ডেল, ডানকুনি সেকশনেও ট্রেন বাতিল। এদিকে এদিনই আবার রাজ্যজুড়ে এসএসসি-র গ্রুপ ডি পরীক্ষা। স্বভাবতই সকালে বাড়ি থেকে বেরিয়ে বিপাকে প্রচুর পরীক্ষার্থী। পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮ লক্ষের কাছাকাছি। তারমধ্যে ভিন রাজ্যের পরীক্ষার্থী ৪ হাজারেরও বেশি। এদিকে হাওড়ার বিভিন্ন […]

Home

West Bengal News Today Live: আজই রাজ্যজুড়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা, রাজ্য-রাষ্ট্রপতি সংঘাতেও ভোটবঙ্গে আছড়ে পড়ছে বিতর্কের ঢেউ

কলকাতা: আজ রাজ্যজুড়ে আজ গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে কড়াকড়ি। ব্যাগ, মোবাইল-সহ কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষেধ। এমনকি বন্ধ জুতো (স্নিকারস) পরেও প্রবেশ নিষেধ। ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। শূন্যপদ ৫৪৮৮। একরাশ আশা নিয়েই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা। অন্যদিকে রাষ্ট্রপতি বিতর্কেও উত্তাল বঙ্গের রাজনৈতিক আঙিনা। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় নেমেছে বিজেপি-তৃণমূল।

Home

Trinamool-BJP-CPIM: রাষ্ট্রপতি বিতর্কে তপ্ত ভোটবঙ্গ, ঝাঁঝ বাড়াছে তৃণমূল-বিজেপি-সিপিএম

কলকাতা: রাষ্ট্রপতির শিলিগুড়ি সফর ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। তা নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে এক ব্র্যাকেটে ফেলে নিশান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দিলেন আদিবাসী বিরোধী তকমা। পাল্টা বিজেপিকে নিশানা করেলন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র। আরও চড়া হল রাজনীতির সুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, রাষ্ট্রপতিকে দিয়েও রাজনীতি বেচতে পাঠানো […]

Home

Rain in Bengal: আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? সবিস্তারে জেনে নিন

কলকাতা: বসন্তের মাঝেই ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যজুড়ে অকাল বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোম ও মঙ্গলবার কলকাতা-সহ গোটা রাজ্যেই হালকা বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Home

President of India: রাষ্ট্রপতির সফরে ‘প্রশাসনিক অসহযোগিতা’! বঙ্গে আদিবাসী উন্নয়নেও প্রশ্ন

কলকাতা: রাষ্ট্রপতির মন্তব্যে তুমুল বিতর্ক। থেমে নেই তৃণমূলও। সুর চড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আদিবাসীদের অপমানের অভিযোগকে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী, কাঠগড়ায় তুলল পদ্ম শিবির। রাষ্ট্রপতি বললেন, আমার মনে কেউ সাঁওতালদের আটকাচ্ছে। কেউ মনে হয় চায় না ওদের উন্নতি হোক, ওরা একজোট হোক। কেউ মনে হয় সাঁওতাল শিক্ষিত হোক, শক্তিশালী হোক। শনিবার […]

Home

Weather Update: সিমলা থেকে গুলমার্গ, মার্চেই গরমের চোখরাঙানি! এবার ভাঙবে সব রেকর্ড?

কলকাতা: মার্চেই গরমের চোখরাঙানি উত্তর-পশ্চিম ভারতে। স্বাভাবিকের ৫-৯ ডিগ্রি সেলসিয়াস উপরে সর্বোচ্চ তাপমাত্রা। শুধু সমতল নয়, পাহাড়েও গরমের রক্তচক্ষু। ২৩.৬ ডিগ্রিতে সিমলার সর্বোচ্চ তাপমাত্রা। সেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি। অন্যদিকে ১৩.৪ ডিগ্রিতে গুলমার্গের সর্বোচ্চ তাপমাত্রা। গুলমার্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি বেশি। ২১.২ ডিগ্রিতে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা। শ্রীনগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি […]

Home

আশঙ্কা আর স্বপ্নের দোলাচল! তবু মোতেরায় কিউয়ি-বধে ইতিহাস চান সূর্যরা!

  কলকাতা : টিভিতে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল খুললেই একটা কথা শোনা যাচ্ছে,”ইতিহাসকে পরাজিত করব, ইতিহাসকে পুনরায় ঘটাব।” আজ সেই মন্ত্রে বিশ্বাস করেই আহমেদাবাদের বাইশ গজের সামনে টস করতে নামবেন সূর্যকুমার যাদব। এর আগে ইতিহাসে কোনও দল টানা দুইবার বিশ্বকাপ জেতেনি। কোনও দল নিজেরই ঘরের মাঠে বিশ্বকাপ জেতেনি। সেই সব ঘটনা মাথায় রেখেই আজ মাঠে নামবেন […]

Home

Civic Volunteers: ‘আর্মির পোশাক কেন পরবে সিভিক ভলান্টিয়ররা?’ বিস্ফোরক সৌমিত্র খাঁ

পূর্ব বর্ধমান: সিভিক ভলান্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিয়ে ডিউটি করানো হচ্ছে! গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কাশেমনগর গ্রামে একটি রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার পথেই এই মন্তব্য করেন তিনি। স্বভাবতই তাঁর এ মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শনিবার সন্ধ্যায় মঙ্গলকোটের কাশেমনগরে ছিল ‘পরিবর্তন সভা’। সেই […]