March 2026 - Page 15 of 203 - 24 Ghanta Bangla News
Home

Kerosene Supply: এবার পেট্রোল পাম্পে পাবেন কেরোসিন, LPG সঙ্কটের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নয়া দিল্লি: ইরান-আমেরিকার সংঘাতের জেরে জ্বালানি সঙ্কট বিশ্ব জুড়ে। ভারতও এই উদ্বেগ থেকে বাদ নেই।  দেশবাসীর চিন্তা কমিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। রবিবার কেন্দ্রের তরফে কেরোসিন (Kerosene) সরবরাহে বড়সড় ছাড় ঘোষণা করা হল। বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছয়, কোনও রকম ঘাটতি বা সঙ্কট না দেখা দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় […]

Home

‘… নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি’, শুটিং স্পটে রাহুলের মৃত্যুতে সাফ কথা সুদীপ্তার

গোটা টলিউড স্তম্ভিত। শোকস্তব্ধ। রবিবার যেন গোটা রাত দুচোখ এক করেনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার, সহকর্মী ও ভক্তরা। এখনও কেউ মানতেই পারছেন না, তাঁদের প্রিয় রাহুল এভাবে অকালে চলে যাবেন। চোখের জলে যখন প্রিয় অভিনেতার স্মৃতিচারণে ব্যস্ত সবাই। সোশাল মিডিয়ায় যখন একের পর এক শোকবার্তা ভেসে উঠছে, ঠিক তখনই রাহুলের প্রিয় টুম্পাদি, সহকর্মী অভিনেত্রী সুদীপ্তা […]

Home

Nitish Kumar: আজই দেবেন ইস্তফা, অবশেষে বিহারের মুখ্য়মন্ত্রী পদ ছাড়ছেন নীতীশ কুমার?

পটনা: বড় খবর। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)? সূত্রের খবর এমনটাই। বিহারের সবথেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ১০ দফায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। বিগত ১৯ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নীতীশের উত্তরসূরী কে হবেন? কার হাতে বিহার সামলানোর দায়িত্বভার দেবেন […]

Home

ECI: এবার নন্দীগ্রাম, ভবানীপুর-সহ রাজ্যের বহু থানার ওসি বদল কমিশনের

কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা পরই প্রশাসনিক রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। পুলিশ ও প্রশাসনের শীর্ষ স্তরে বদল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দেন। কমিশন অবশ্য তাতে পুলিশ প্রশাসনের বদলের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এবার রাজ্যের দেড়শোর বেশি থানার ওসি বদল করল তারা। সেই থানাগুলির মধ্যে ভবানীপুর […]

Home

Pakistan: ট্রাম্পকে খুশি করতে গিয়ে ইরানের কাছে ‘গোল খেল’ পাকিস্তান!

ইরান-আমেরিকা শান্তি বৈঠক নিয়ে পাকিস্তানের দাবি ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে ইসলামাবাদে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠকে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনও স্তরেই আলোচনা চলছে না। সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রক দাবি করেছিল, ইরান, আমেরিকা এবং ইজরায়েলকে মুখোমুখি বসাতে উদ্যোগী হয়েছে ইসলামাবাদ। এমনকি সম্ভাব্য বৈঠক পাকিস্তানের রাজধানীতেই হতে […]

Home

Supplementary list: চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, এখনও পর্যন্ত কত নাম বাদ গেল?

কলকাতা: এবার থেকে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে। গতকালই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো রবিবার কমিশন চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল। এদিন ২ লক্ষ বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, বিবেচনাধীন ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত ১৮ লক্ষের নাম বাদ পড়েছে। সবমিলিয়ে নাম বাদ গিয়েছে ৮০ লক্ষের বেশি ভোটারের। গত বছরের […]

Home

KKR: নির্বিষ বোলিং ভোগাল নাইটদের, ১৩ বছরের অভিশাপ কাটাল মুম্বই!

কলকাতা : রোহিত শর্মার ক্যাচটা মিস হতেই গ্যালারিতে দেখাল এক সমর্থককে। হাঁফ ছেড়ে যেন বাঁচলেন তিনি। স্বাভাবিক, ভদ্রলোকের নাম রোহিত শর্মা। ওয়ান ডে ছাড়া কোনও ম্যাচেই তাঁকে দেখা যায় না। গতকাল রান পেয়েছিলেন কো, আজ রান পেলেন রো। একটুর জন্য শতরান না পেলেও তাঁর ও রিকলটনের ইনিংসের বদান্যতায় ১৩ বছর পর আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ […]

Home

‘যাঁর হাতে রাখি বেঁধেছি…’, রাহুলদাকে হারিয়ে শোকস্তব্ধ শ্রুতি দাস

তালসারি বিচে ‘ভোলেবাবা পার করেগা ‘ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা।শোকাতুর অভিনেত্রী শ্রুতি দাস। রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। প্রতি বছর নিয়ম করে দাদাকে রাখি পরাতেন তিনি। সেই দাদার এমন […]

Home

‘ওর ছেলে, ওর মা, ওর পরিবার…’ রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা লিখলেন

রবিবার সন্ধ্যায় যে গোটা বাংলা এমন একটা শোকের খবর পাবে তা আন্দাজও করেননি কেউ। গোটা টলিউড শোকস্তব্ধ। অসময়ে অভিনেতা রাহুল অরুণোদয়কে হারিয়ে অনুরাগীরাও আজ ভারাক্রান্ত। বিশ্বাসই করে উঠতে পারছেন না কেউ। তাঁদের প্রিয় রাহুল চিরদিনের… মতো চলে গেলেন। শোকাতুর রাহুলের পরিবার। শোকস্তব্ধ স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও রাহুলের ছেলে সহজ। রাহুলকে হারিয়ে সোশাল মিডিয়ায় এক […]

Home

TMC: শান্তনুকে আবার কাছে ‘টেনে নিল’ তৃণমূল, ঘোষণা করলেন সেই জয়প্রকাশই

কলকাতা: আরজি কর কাণ্ডের সময় থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। শেষমেশ গত বছরের শুরুতেই তাঁকে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল। আর ভোটের বাংলায় সেই শান্তনু সেনকে কাছে টেনে নিল রাজ্যের শাসকদল। রবিবার শান্তনু সেনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাৎপর্যপূর্ণভাবে, শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ডের কথা […]