কলকাতা: কলকাতার একাধিক পাম্পে রাতারাতি অটোর এলপিজি-র দাম বেড়ে গিয়েছে। এক লাফে লিটার প্রতি ৫ টাকা করে বেড়েছে দাম। গ্যাস ভরতে এসে আতান্তরে অটো চালকরা। আগে যে দাম ৫৭ টাকা ছিল তা এখন বেড়ে ৬২ টাকা ছাড়িয়ে গিয়েছে। তাতেই ভাড়া বৃদ্ধিরও আশঙ্কা ক্রমেই বেড়েছে। অনেক চালক বলছেন, ইউনিয়ন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী চলতে হবে। […]