২০০৯ সালের সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতটার কথা মনে আছে? যেখানে মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান সপাটে পদবি নিয়ে প্রশ্ন করেছিলেন নীল নীতিন মুকেশকে। আর তার উত্তরে প্রকাশ্যেই কিং খানকে ‘শাট আপ’ বলে চুপ করিয়ে দিয়েছিলেন নীল। সেই ভিডিয়ো আজও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হয়। নেটিজেনদের একটা বড় অংশ ভাবতেন, শাহরুখের রসিকতায় বোধহয় সত্যিই রেগে আগুন হয়েছিলেন […]