‘চিরদিনের’ হিরোকে হারালেন রাজ চক্রবর্তী, রাহুলের মৃত্য়ুর খবর পেয়ে কী বললেন পরিচালক? - 24 Ghanta Bangla News
Home

‘চিরদিনের’ হিরোকে হারালেন রাজ চক্রবর্তী, রাহুলের মৃত্য়ুর খবর পেয়ে কী বললেন পরিচালক?

Spread the love

‘চিরদিনের’ হিরোকে হারালেন রাজ চক্রবর্তী, রাহুলের মৃত্য়ুর খবর পেয়ে কী বললেন পরিচালক?

সালটা ২০০৮। মুক্তি পেল পরিচালক রাজ চক্রবর্তীর ছবি চিরদিনই তুমি যে আমার। নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। নায়িকা প্রিয়াঙ্কা। টান টান একটা লাভস্টোরি। প্রেম, বিরহ, ঘর থেকে পালিয়ে যাওয়া, বিয়ে, নায়িকার পরিবারের ভিলেন অবতার। দুরন্ত গান, দুরন্ত অ্য়াকশন। সবর্পরী মনকে ছুঁয়ে যাওয়ার মতো পারফরম্যান্স। বাংলা ইন্ডাস্ট্রি পেল নতুন পাগল প্রেমীককে। রবিবার সেই প্রেমিককে এবং চিরদিনের সেই নায়ককেই হারালেন রাজ চক্রবর্তী। তাঁর অকাল প্রয়াণের খবর পেয়ে কী বললেন পরিচালক?

টিভি নাইন বাংলাকে রাজ জানালেন, ”বিশ্বাস হচ্ছে না। এই বয়সের একটি অভিনেতা, এত ভালো অভিনেতা চলে গেল। পুরো ইন্ডাস্ট্রি মারাত্মক শকে রয়েছি। আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না। প্রচণ্ড খারাপ লাগছে। আমি এখন কিছুই বলার মতো অবস্থাই নেই। ”

উল্লেখ্য, তালসারি বিচে জলে ডুবে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একটি ধারাবাহিকে শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন অভিনেতা। রবিবার দুর্ঘটনার সময় অবশ্য শুটিং ছিল না। জলে নেমে তলিয়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *