Rahul Banerjee Death: ‘রাহুলদার সঙ্গে তো আমিও ছিলাম… রাহুল দা ঠিক আছে তো?’, ধরে রাখা যাচ্ছে না শ্বেতাকে - 24 Ghanta Bangla News
Home

Rahul Banerjee Death: ‘রাহুলদার সঙ্গে তো আমিও ছিলাম… রাহুল দা ঠিক আছে তো?’, ধরে রাখা যাচ্ছে না শ্বেতাকে

Rahul Banerjee Death: ‘রাহুলদার সঙ্গে তো আমিও ছিলাম… রাহুল দা ঠিক আছে তো?’, ধরে রাখা যাচ্ছে না শ্বেতাকে

দিঘা: ‘রাহুল দা’ আর নেই, এ কথা মানতেই পারছেন না অভিনেত্রী শ্বেতা মিশ্র। আধ ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছেন তাঁরা। তারপরই এই ঘটনা! দিঘার হাসপাতালের যে ভিডিয়ো সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে ধরে রাখাই যাচ্ছে না। বারবার প্রশ্ন করছেন, ‘রাহুল দা কোথায়?’

তালসারির সমুদ্রে রবিবার বিকেলে তলিয়ে যাওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় অভিনেতা রাহুলকে। দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪৩ বছরের অভিনেতাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতালে। রাতেই ময়নাতদন্তের পর কলকাতায় দেহ নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।

‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং-এ তালসারি গিয়েছিলেন রাহুলরা। অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন ওই সিরিয়ালে। সূত্রের খবর, নায়িকা শ্বেতা মিশ্র আর রাহুল জলের দিকে গিয়েছিলেন। ইউনিটের প্রত‍্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বোট থেকে পড়ে যাননি অভিনেতা। শুটিং-এর প‍্যাকআপ হয়ে যায়। তারপর নায়িকা শ্বেতা মিশ্র আর রাহুল জলের দিকে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাহুল। তখন শ্বেতা টেকনিশিয়ানদের ডাকেন বলে সূত্রের খবর।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্বেতা হাসপাতালে বসে রয়েছেন। তাঁকে ধরে রাখা যাচ্ছে না। তিনি বলছেন, “আমি আর রাহুল দা আধ ঘণ্টা আগেও তো শুটিং করছিলাম। আমিও পড়ে গেলাম। আমি তো ঠিক আছি। রাহুল দা ঠিক আছে তো? আমি কথা বলব, আমাকে যেতে দিচ্ছে না।”

এদিকে, টলিপাডায় নেমেছে শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা পরিবার। বিজয়গড়ে রাহুলের বাড়িতে একে একে উপস্থিত হচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা।

ভাস্বতী ঘোষ ও কনিষ্ক মাইতির রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *