Mamata Banerjee: ‘তৃণমূলের ঘাঁটিতে পুনর্নির্বাচনের ছক’, কমিশনের বিরুদ্ধে এবার নতুন ষড়যন্ত্রের তত্ত্ব মমতার - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘তৃণমূলের ঘাঁটিতে পুনর্নির্বাচনের ছক’, কমিশনের বিরুদ্ধে এবার নতুন ষড়যন্ত্রের তত্ত্ব মমতার

Spread the love

Mamata Banerjee: ‘তৃণমূলের ঘাঁটিতে পুনর্নির্বাচনের ছক’, কমিশনের বিরুদ্ধে এবার নতুন ষড়যন্ত্রের তত্ত্ব মমতার

পুরুলিয়া: দিল্লির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই কমিশন পুনর্নির্বাচনের অভিযোগ করছেন। পুরুলিয়ার মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। ভোটের দিন গ্রামের ‘মা-বোনেদের’ বুথ পাহারা দেওয়ার পরামর্শও দিলেন তিনি।

মমতা বলেন, “মা-বোনেরা নির্বাচনের দিন ভাল করে পাহারা দেবেন। ওদের পরিকল্পনা হচ্ছে, আমাদের জায়গাগুলোতে রিপোল করবার। অনেক চক্রান্ত হচ্ছে। দিল্লির চক্রান্ত। ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর।” তাঁর সংযোজন, “আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। মানুষই এর বদলা নেবে।”

প্রসঙ্গত, এবারে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। পুনর্নির্বাচন নিয়েও কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। এতদিন দেখা যেত, ব্যতিক্রম ক্ষেত্রেই পুনর্নির্বাচন করা হত। কিন্তু এবার কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে, কোথাও কোনও ভয় দেখানো হলে, কোথাও বাধা দেওয়া হলে, সমস্ত অভিযোগের যথার্থতা বিবেচনা করেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, “কিলোমিটারের কোনও ব্যাপার নেই, সেই বুথের যদি ভোটার হন, যদি তিনি ভোট দিতে আসতে না পারেন, যদি কোনও বাধার মুখে পড়েন, সেটা বুথ ক্যাপচারিং বলেই গণ্য করা হচ্ছে।” তাঁর কথার সূত্র ধরেই CEO মনোজ আগরওয়াল বলেন, “আগে কী বোঝাত, রিপোল মানে ‘এক্সেপশন’। কমিশন এবার পরিষ্কার করে দিয়েছে, ডাউট মানেই রিপোল। কোনও রকম অভিযোগ যদি হয়, তার ওপর ভিত্তি করে তদন্ত হবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।” এবং এটা কেবল প্রিসাইডিং অফিসার নন, RO-ও করতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন CEO। পাশাপাশি অবজারভারও ‘রেকমেন্ড’ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *