Bengal BJP: বাগদায় বিজেপিতে বড়সড় ভাঙন, মমতাবালার হাত ধরে তৃণমূলে ৫০ পরিবার - 24 Ghanta Bangla News
Home

Bengal BJP: বাগদায় বিজেপিতে বড়সড় ভাঙন, মমতাবালার হাত ধরে তৃণমূলে ৫০ পরিবার

Spread the love

Bengal BJP: বাগদায় বিজেপিতে বড়সড় ভাঙন, মমতাবালার হাত ধরে তৃণমূলে ৫০ পরিবার

বাগদা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের ধস বিজেপিতে। বড়সড় ভাঙন বাগদায়। শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের ১১১ এবং ১১৮ নম্বর পার্ট থেকে প্রায় ৫০টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের হাত থেকে তাঁরা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন। ঠিক ভোটের মুখে এতগুলি পরিবারের একসঙ্গে বিজেপি ত্যাগ আঞ্চলিক স্তরে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে ধারণা রাজনৈতিক মহলের। এই গণ যোগদানের ফলে এলাকার রাজনৈতিক সমীকরণেও বড় ধরণের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। চাপ বাড়ছে পদ্ম শিবিরে। 

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর লক্ষণ দাস জানান, “বিজেপিতে কাজ করতে ভাল লাগছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়েই আমরা ৫০টি পরিবার আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি।”

উচ্ছ্বসিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও। তিনি বলছেন, “বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দিনে দিনে বাড়ছে। ওরা সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকতেই আজকে এই ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। এর ফলে বাগদায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল।” একদিক আগে আবার ঘাটালেও বিজেপিতে ধসের ছবি দেখা গিয়েছে। তা নিয়েও চলছে চর্চা। যদিও এই দলবদলকে খুব একটা পাত্তা দিতে নারাজ পদ্ম নেতারা। তাঁরা বলছেন তৃণমূল থেকেও বহু কর্মী তাঁদের দলে আসছেন। অনেক নেতাও লাইনে আছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *