SIR in Bengal: কোচবিহার তৃণমূলের লেটারহেড প্যাডে চিঠি লিখে হুমকি: হাইকোর্ট সূত্র - 24 Ghanta Bangla News
Home

SIR in Bengal: কোচবিহার তৃণমূলের লেটারহেড প্যাডে চিঠি লিখে হুমকি: হাইকোর্ট সূত্র

Spread the love

কোচবিহারের এক তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে জুডিশিয়াল অফিসারকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ। তোলপাড় রাজ্য রাজনীতিতে। অভিযোগ, তৃণমূলের লেটারহেড দেওয়া প্যাড ব্যবহার করে ওই আধিকারিককে একটি চিঠি পাঠানো হয়েছে। ‘দেখে নেওয়ার’ প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছে। হাইকোর্ট সূত্রে এই খবর প্রকাশ্যে আসতেই প্রধান বিচারপতি কঠোর অবস্থান নিয়েছেন। ডিজিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সূত্রের খবর, আদালতের নির্দেশের পর ডিজি জানিয়েছেন তিনি পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *