Potato Farmers: সকাল ৯টার পর বদলে গেল পরিস্থিতি, ফের আলু নিয়ে বিপাকে চাষিরা - 24 Ghanta Bangla News
Home

Potato Farmers: সকাল ৯টার পর বদলে গেল পরিস্থিতি, ফের আলু নিয়ে বিপাকে চাষিরা

Spread the love

Potato Farmers: সকাল ৯টার পর বদলে গেল পরিস্থিতি, ফের আলু নিয়ে বিপাকে চাষিরা

চন্দ্রকোনা: আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা। হিমঘরে আলু রাখার জন্য সকাল থেকে লাইন দিচ্ছেন তাঁরা। এবার সেই হিমঘরে আলু লোডিং করার ক্ষেত্রেও বাধা দেওয়ার অভিযোগ উঠল। কৃষকদের বিক্ষোভের ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের জেলার চন্দ্রকোনায়।

সোমবার সকালে চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের নেকড়বাগ এলাকার নারায়নচক কোল্ড স্টোরেজে আলু রাখার প্রক্রিয়া শুরু হয়। সেখানেই আলু লোডিং-কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগ ওঠে। কোল্ড স্টোরেজের প্রধান গেট আটকে রেখে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার কৃষকরা।

বিক্ষোভকারী কৃষকরা জানান, সকাল ৮টা থেকে আলু লোডিং-এর প্রক্রিয়া স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। কিন্তু হঠাৎই সকাল ৯টার পর কয়েকজন ব্যক্তি, যাঁদের কেউ ‘ব্যবসাদার ইউনিয়ন’ আবার কেউ ‘রাজনৈতিক নেতা’ বলে দাবি করছেন, তাঁরা স্টোরেজের গেটে তালা লাগিয়ে দেন। এর ফলে আলু ভর্তি গাড়িগুলো আটকে পড়ে এবং দীর্ঘ সময় ধরে হিমঘরে আলু নেওয়ার কাজ বন্ধ হয়ে যায়।

​চাষিদের অভিযোগ, আলুর লোডিং এবং ডেলিভারির ক্ষেত্রে টোকেন সিস্টেম বা অন্যান্য কৃত্রিম জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তাঁরা সাফ জানিয়েছেন, কোনও মাধ্যম বা টোকেন ছাড়াই লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে আলু লোডিং করতে হবে।

​সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কৃষকরা বলেন, “বাজারে যখন আলুর দাম চড়া (কেজি প্রতি ৮০ টাকা), তখন সরকার তৎপর হলেও, আলুর দাম যখন কেজি প্রতি ২ থেকে ১০ টাকায় নেমে আসে, তখন সরকার কোনও ব্যবস্থা নেয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *